জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা
জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুটাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে আজ (২০/০২/২০২৬) জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু।
সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, কৃষি উৎপাদন বৃদ্ধি মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সম্প্রসারণ খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চলমান সরকারি প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম ও চ্যালেঞ্জ তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য সরবরাহ ও প্রাণিসম্পদ খাতে আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাধারণ মানুষের কাছে সরকারি সেবা সহজলভ্য ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়ার নির্দেশনা প্রদান করেন।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভাটি জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সিরাজগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা...
আগস্ট ১৭, ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন এমপিওভুক্তবেসরকারিশিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ...
আগস্ট ১৬, ২০২৬

