হঠাৎ করেই বন্ধ হয়ে গেল গোপালপুরের শতরূপা ষ্টুডিও
বন্ধ হয়ে গেল গোপালপুরের জনপ্রিয় ‘শতরূপা স্টুডিও’
টাঙ্গাইল জেলার গোপালপুরের জনপ্রিয় ‘শতরূপা স্টুডিও’, যা ১৯৭০-এর দশকে করটিয়ার আব্দুল আজিজ কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল, সেটি সম্প্রতি বন্ধ হয়ে গেছে। জানা গেছে, বর্তমান মালিকগণ আনুমানিক ৩কোটি অধিক টাকা দেনা রেখে পরিবারসহ অজ্ঞাত স্থানে চলে গেছেন এমনটাই শোনা যাচ্ছে।
এলাকাবাসী এবং স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আজিজের থেকে শতরূপা স্টুডিওর মালিকানা ঘটনাক্রমে ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের রতনবহিষ গ্রামের শুক্কুর আলীর কাছে আসে।
পরবর্তীতে শুক্কুর আলী তাঁর ছোট ভাই আ. রাজ্জাক, মো.সোহেল ও সাইফুলকে সঙ্গে নিয়ে গোপালপুরে ‘শতরূপা’ নামে বিভিন্ন ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
স্থানীয়দের ভাষ্য, সাম্প্রতিক সময়ে আর্থিক সংকট ও দেনার চাপে পড়ে তারা দোকান বন্ধ রেখে পরিবারসহ এলাকা ছেড়ে অজ্ঞাত স্থানে চলে গেছেন। তাদের ব্যবহৃত মুঠোফোন নম্বরগুলো বর্তমানে বন্ধ রয়েছে।
বহুদিনের পুরনো ও জনপ্রিয় প্রতিষ্ঠান এভাবে বন্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে বিস্ময় অনুভূতি কাজ করছে।
ময়মনসিংহের ১০ পৌরসভায় একযোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নাগরিক দায়িত্ববোধ ও পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয়ে যেখানে আমি সেখ...
আগস্ট ৩০, ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি সফল, সুশৃঙ্খল ও উৎসবমুখরভাবে বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনা...
আগস্ট ৩০, ২০২৬

