মতামত

গোপালপুরে পূবালী ব্যাংকের স্থানান্তরিত শাখার উদ্বোধন

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
মে ১৯, ২০২৬
গোপালপুরে পূবালী ব্যাংকের স্থানান্তরিত শাখার উদ্বোধন
গোপালপুরে পূবালী ব্যাংকের স্থানান্তরিত শাখার উদ্বোধন টাঙ্গাইলের গোপালপুরে গ্রাহকদের আধুনিক ও সহজ ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে Pubali Bank PLC-এর স্থানান্তরিত শাখার শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকালে গোপালপুর পৌর এলাকার কোনাবাড়ী বাজারে এম হোসেন আলী প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুসসালাম পিন্টু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, Pubali Bank PLC-এর টাঙ্গাইল অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ বেলাল হোসেন, সহকারী মহাব্যবস্থাপক এস এম লুৎফুল কবির এবং গোপালপুর প্রেসক্লাবের সভাপতি মো. জয়নাল আবেদীন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালপুর শাখার ব্যবস্থাপক মো. মাহমুদুল হাসান খান।বক্তারা বলেন, নতুন ঠিকানায় আধুনিক ও উন্নত পরিবেশে ব্যাংকিং সেবা কার্যক্রম চালুর ফলে গ্রাহকরা আরও দ্রুত, সহজ ও মানসম্মত সেবা পাবেন। পাশাপাশি এলাকার ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Tags: গোপালপুরে পূবালী ব্যাংকের স্থানান্তরিত শাখার উদ্বোধন টাঙ্গাইলের গ্রাহকদের

মতামত

সিরাজগঞ্জে বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সিরাজগঞ্জে বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সিরাজগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা...

আগস্ট ১৭, ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন এমপিওভুক্তবেসরকারিশিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ...

আগস্ট ১৬, ২০২৬

0 মন্তব্য