আইন-অপরাধ

ঘাটাইলে ফিলিং স্টেশন মালিকদের সাথে সভা ও মনিটরিং

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
মার্চ ৭, ২০২৬
ঘাটাইলে ফিলিং স্টেশন মালিকদের সাথে সভা ও মনিটরিং
ঘাটাইলে ফিলিং স্টেশন মালিকদের সাথে সভা ও মনিটরিং টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জ্বালানি তেল সরবরাহ ও বিক্রয় কার্যক্রম স্বাভাবিক রাখতে ফিলিং স্টেশন মালিকদের সাথে সভা ও সরেজমিন পরিদর্শন করা হয়েছে। শনিবার (তারিখ) সকাল ১০টায় হোয়াটস্যাপের মাধ্যমে ঘাটাইল উপজেলার ৬টি ফিলিং স্টেশনের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় জ্বালানি তেল সরবরাহ, মজুদ ও বিক্রয় সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সরকারের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের আহ্বান জানানো হয়। এরপর দুপুর ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন সরেজমিন পরিদর্শন করেন। এ সময় মেসার্স জমজম ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রয় বন্ধ পাওয়া গেলে কর্তৃপক্ষকে সতর্ক করা হয় এবং তাৎক্ষণিকভাবে বিক্রয় কার্যক্রম পুনরায় চালু করা হয়।পরিদর্শনকালে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সর্বশেষ প্রেস বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট মালিক ও ম্যানেজারদের কাছে হস্তান্তর করা হয় এবং তা প্রতিপালনের জন্য নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি বিজ্ঞপ্তি অনুযায়ী ব্যানারে তথ্য প্রদর্শন এবং প্রতিদিন জ্বালানি তেলের বিক্রি ও মজুদের তথ্য হোয়াটস্যাপ গ্রুপে শেয়ার করার জন্য সকলকে অনুরোধ জানানো হয়।পরিদর্শনে দেখা যায়, বর্তমানে উপজেলার ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের বিক্রয় কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

আইন-অপরাধ

প্যানাসাইনবোর্ড ও ভদ্র মুখোশধারীতে দখলে পথচারীর চলাচল, নেই কার্যকর নজরদারি প্যানাসাইনবোর্ড ও ভদ্র মুখোশধারীতে দখলে পথচারীর চলাচল, নেই কার্যকর নজরদারি

খুলনা নগরীর অন্যতম ব্যস্ত সড়ক ডাকবাংলা সংযোগ থেকে সাহেবের কবরখানা (সিমেট্রি) রোড। প্রতিদিন হাজারো মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে গু...

সেপ্টেম্বর ৪, ২০২৬
খুলনা শেখপাড়ার ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডের ফুটপাত সহ রাস্তা  যেন দখলবাজদের পৈতৃক সম্পত্তি। লোহার-আসবাবপত্রের ব্যবসায় সংকুচিত পথ, ভোগান্তিতে পথচারী; দেখার যেন কেউ নেই খুলনা শেখপাড়ার ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডের ফুটপাত সহ রাস্তা  যেন দখলবাজদের পৈতৃক সম্পত্তি। লোহার-আসবাবপত্রের ব্যবসায় সংকুচিত পথ, ভোগান্তিতে পথচারী; দেখার যেন কেউ নেই

খুলনা নগরীর শেখপাড়া এলাকার ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডে ফুটপাত ও সড়কের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগ দীর্ঘদিনের। স্থানীয়দের অভিযোগ, বছরের প...

সেপ্টেম্বর ২, ২০২৬

0 মন্তব্য