গাজীপুরে র্যাবের অভিযানে ৪৮ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার
গাজীপুরে র্যাবের অভিযানে ৪৮ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার
গাজীপুরে র্যাব-১৪ এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৮ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। র্যাবের দাবি, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বিদেশি মদ সংগ্রহ করে গাজীপুরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।র্যাব-১৪ সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের ঘোষিত ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশব্যাপী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে গাজীপুর মহানগরের সদর থানাধীন জয়দেবপুর রেলস্টেশন সংলগ্ন টেম্পু স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের কাছে অবৈধ মাদকদ্রব্য থাকার বিষয়টি স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী একটি বস্তার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তি চিন্তা হরণ দাস (৪৯)। তিনি গাজীপুর মহানগর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে বিদেশি মদের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন বলে র্যাব সূত্রে জানা গেছে।র্যাবের কর্মকর্তারা জানান, মাদক ব্যবসায়ীরা বিভিন্ন কৌশলে অবৈধ মাদকদ্রব্য দেশের বিভিন্ন স্থানে পরিবহন ও বিক্রির চেষ্টা করছে। এসব অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারিদের বিরুদ্ধে র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।উদ্ধারকৃত বিদেশি মদ ও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাজীপুর মহানগরের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।র্যাব-১৪ এর পক্ষ থেকে জানানো হয় মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
প্রতিবেদন: মোঃ সাজিদ পিয়াল, সিনিয়র রিপোর্টার
Tags:
গাজীপুরে
র্যাবের
অভিযানে
বোতল
বিদেশি
মদসহ
মাদক
কারবারি
গোপালপুরে ৬ বস্তা গাঁজাসহ ট্রাক ও চালক আটক, টাঙ্গাইলে নিয়েছে র্যাব টাঙ্গাইলের গোপালপুর থানা চত্বরে ৬ বস্তা গাঁজাসহ একটি ট্রাক ও এর চালককে আ...
সেপ্টেম্বর ৩, ২০২৬
খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে কাশেম সরদার (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত...
সেপ্টেম্বর ২, ২০২৬

