ঈদযাত্রা নিরাপদ করতে টাঙ্গাইলে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
ঈদযাত্রা নিরাপদ করতে টাঙ্গাইলে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা টাঙ্গাইল ১৭ মে ২০২৬ আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে টাঙ্গাইলে জেলা সড়ক নিরাপত্তা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক। সভায় মহাসড়কে যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রীসেবা নিশ্চিত করতে বিভিন্ন কার্যকর সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জানানো হয়, ঈদকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এ পরিস্থিতি মোকাবিলায় মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশি টহল ও নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধ পার্কিং, মহাসড়কে ধীরগতির যান চলাচল এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী বহন ও যাত্রী হয়রানি রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়েও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া দুর্ঘটনা প্রতিরোধে চালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলা, বেপরোয়া ওভারটেকিং বন্ধ এবং দীর্ঘ সময় গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।সভায় পুলিশ প্রশাসন বিআরটিএ, সড়ক ও জনপথ বিভাগ ফায়ার সার্ভিস পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বিত উদ্যোগ ও তদারকির মাধ্যমে এবারের ঈদযাত্রা আরও নিরাপদ ও নির্বিঘ্ন করা সম্ভব হবে।
Tags:
ঈদযাত্রা
নিরাপদ
করতে
টাঙ্গাইলে
জেলা
সড়ক
নিরাপত্তা
কমিটির
সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সিরাজগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা...
আগস্ট ১৭, ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন এমপিওভুক্তবেসরকারিশিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ...
আগস্ট ১৬, ২০২৬

