ঈদ-উল-ফিতর উপলক্ষে মির্জাপুরে শিল্প মালিকদের সাথে পুলিশের মতবিনিময় সভা
ঈদ-উল-ফিতর উপলক্ষে মির্জাপুরে শিল্প মালিকদের সাথে পুলিশের মতবিনিময় সভা
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ০৯ মার্চ ২০২৬ ইং তারিখে টাঙ্গাইলের মির্জাপুরে তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন কল-কারখানার মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকদের বেতন-ভাতা যথাসময়ে পরিশোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সভার আয়োজন করা হয়।মির্জাপুর থানা টাঙ্গাইলের উদ্যোগে থানা কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার।সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন আসন্ন
ঈদ-উল-ফিতর উপলক্ষে শ্রমিকদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। এতে করে শ্রমিকদের মাঝে কোনো ধরনের অসন্তোষ সৃষ্টি হবে না এবং শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। তিনি শিল্প মালিকদের শ্রমিকদের প্রতি সহনশীল ও দায়িত্বশীল আচরণ করারও আহ্বান জানান।সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) টাঙ্গাইল জনাব মোঃ আদিবুল ইসলাম পিপিএম-সেবা মির্জাপুর থানার অফিসার ইনচার্জসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা। এছাড়াও মির্জাপুর থানা এলাকার বিভিন্ন তৈরি পোশাক শিল্প ও অন্যান্য কল-কারখানার মালিক ও তাদের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।মতবিনিময় সভায় ঈদকে সামনে রেখে শ্রমিকদের বেতন-ভাতা সময়মতো পরিশোধ কারখানায় নিরাপত্তা জোরদার এবং শিল্প এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসন ও শিল্প মালিকদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা
দেলদুয়ার সদর ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ মাদক-সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে জনসচেতনতার আহ্বান টাঙ্গাইলের দেলদুয়ার সদর ইউনিয়নে ম...
সেপ্টেম্বর ৫, ২০২৬
ঢাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা ঢাকা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত মৎস্য ও প্রাণি...
সেপ্টেম্বর ১, ২০২৬

