দোহারে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী, এলাকায় চাঞ্চল্য
দোহারে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী, এলাকায় চাঞ্চল্য
ঢাকার দোহার উপজেলায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার (৬ মার্চ) ভোররাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মিল্লিক বিলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত স্ত্রী পলাতক থাকায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।আহত ব্যক্তির নাম ফিরোজ হোসেন (৩৮)। তিনি জয়পাড়া মুক্তিযোদ্ধা মার্কেটের একজন ব্যবসায়ী এবং মিল্লিক বিলাশপুর এলাকার শেখ আনছারের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায় প্রায় ১৬-১৭ বছর আগে জয়পাড়া খাড়াকান্দা গ্রামের পায়েলের সঙ্গে ফিরোজ হোসেনের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে কলহ ও অশান্তি চলছিল।
অভিযোগ রয়েছে শুক্রবার ভোরে স্বামী ঘুমন্ত অবস্থায় থাকাকালে স্ত্রী পায়েল ব্লেড দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেন। এ সময় ফিরোজ হোসেনের চিৎকারে বাড়ির অন্য সদস্যরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান।
এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী পায়েল ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে দোহার থানা-এর অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
গোপালপুরে ৬ বস্তা গাঁজাসহ ট্রাক ও চালক আটক, টাঙ্গাইলে নিয়েছে র্যাব টাঙ্গাইলের গোপালপুর থানা চত্বরে ৬ বস্তা গাঁজাসহ একটি ট্রাক ও এর চালককে আ...
সেপ্টেম্বর ৩, ২০২৬
খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে কাশেম সরদার (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত...
সেপ্টেম্বর ২, ২০২৬

