বাড্ডায় প্রাইভেটকারে ৫ বস্তায় ১০০ কেজি গাঁজা উদ্ধার, চালক পলাতক
রাজধানীর বাড্ডা থানা এলাকায় একটি প্রাইভেটকার থেকে পাঁচ বস্তায় রাখা প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে ট্রাফিক পুলিশ। তবে অভিযানের সময় গাড়ির চালক গাড়ি ফেলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, বুধবার সকাল ১০টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক দিয়ে একটি নিশান মডেলের প্রাইভেটকার বেপরোয়া গতিতে চলাচল করছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ গাড়িটিকে থামার সংকেত দেয়।
সংকেত পেয়ে চালক গাড়িটি থামালেও মুহূর্তের মধ্যেই নেমে দৌড়ে পালিয়ে যান। পরে পুলিশ গাড়িটির ডিকি তল্লাশি করে সাদা রঙের পাঁচটি বস্তা উদ্ধার করে। বস্তাগুলো খুলে দেখা যায়, এর ভেতরে প্রায় ১০০ কেজি গাঁজা রয়েছে।
উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।
Tags:
বাড্ডায়
প্রাইভেটকারে
বস্তায়
১০০
কেজি
গাঁজা
উদ্ধার
খুলনায় অস্ত্র ও গুলিসহ মনিরুল ইসলাম মনি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাত...
আগস্ট ২২, ২০২৬
মো: আল-মাহফুজ শাওন, খুলনা:খুলনায় রাজু বিশ্বাস (২৬) নামে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয় ক...
আগস্ট ২২, ২০২৬

