আইন-অপরাধ

৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক বিক্রেতা পুলিশের হাতে আটক

রফিকুল ইসলাম
রফিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি
জুলাই ১৯, ২০২৬
৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক বিক্রেতা পুলিশের হাতে আটক
৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক বিক্রেতা পুলিশের হাতে আটক
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রফিকুল ইসলাম ও রিপন মিয়া। তারা উভয়েই উপজেলার কামরাবাদ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই ২০২৬ রাত ১০টা ৩০ মিনিটে (২২:৩০ ঘটিকায়) এসআই মো. শাহিন মিয়ার নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে দুইজনকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। পরে উদ্ধারকৃত গাঁজা জব্দ করে তাদের সরিষাবাড়ী থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে। এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, "মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও মাদকসেবনের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।" পুলিশ জানায়, সমাজ থেকে মাদক নির্মূলে নিয়মিত অভিযান চলমান থাকবে। এদিকে, মাদকবিরোধী এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তারা মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানিয়েছেন।
Tags: ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক বিক্রেতা পুলিশের হাতে

আইন-অপরাধ

গোপালপুরে ৬ বস্তা গাঁজাসহ ট্রাক ও চালক আটক, টাঙ্গাইলে নিয়েছে র‍্যাব গোপালপুরে ৬ বস্তা গাঁজাসহ ট্রাক ও চালক আটক, টাঙ্গাইলে নিয়েছে র‍্যাব

গোপালপুরে ৬ বস্তা গাঁজাসহ ট্রাক ও চালক আটক, টাঙ্গাইলে নিয়েছে র‍্যাব টাঙ্গাইলের গোপালপুর থানা চত্বরে ৬ বস্তা গাঁজাসহ একটি ট্রাক ও এর চালককে আ...

সেপ্টেম্বর ৩, ২০২৬
ডুমুরিয়ায় উপজেলা পরিষদের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ডুমুরিয়ায় উপজেলা পরিষদের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে কাশেম সরদার (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত...

সেপ্টেম্বর ২, ২০২৬

0 মন্তব্য