আইন-অপরাধ

ইয়াসিন গ্রেফতারএকাধিক মামলার আসামি, অস্ত্র উদ্ধারে অভিযান

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
জানুয়ারী ৯, ২০২৬
ইয়াসিন গ্রেফতারএকাধিক মামলার আসামি, অস্ত্র উদ্ধারে অভিযান
শ্রীনগরে চিহ্নিত সন্ত্রাসী ‘শুটার’ ইয়াসিন গ্রেফতার একাধিক মামলার আসামি, অস্ত্র উদ্ধারে অভিযান মুন্সীগঞ্জের শ্রীনগর থানাধীন বাঘড়া ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি শুটার ইয়াসিনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে শ্রীনগর থানার একটি চৌকস অভিযানে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার মামলা নং–২০ (তারিখ: ১৭/০৭/২০২৫ খ্রি.)-এর এজাহারভুক্ত আসামি ইয়াসিনকে গ্রেফতার ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়। মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর দিকনির্দেশনায় এসআই মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে, সঙ্গীয় এসআই মোঃ হাবিবুর রহমানসহ শ্রীনগর থানার একটি দল অভিযানটি পরিচালনা করে। অভিযানে বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে শ্রীনগর থানাধীন এলাকা থেকে আসামি মোঃ ইয়াসিন (১৮), পিতা–আনোয়ার, সাং–পশ্চিম বাঘড়া, থানা–শ্রীনগর, জেলা–মুন্সীগঞ্জকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার কাছ থেকে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান চলমান রয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই ২০২৫ খ্রি. বিকাল আনুমানিক ৩টা ৪০ মিনিটে বাঘড়া বাজার সংলগ্ন নুর ইসলাম চেয়ারম্যানের বাড়ির সামনে একটি ফার্নিচারের দোকানের ভেতরে ইয়াসিন ভুক্তভোগী শান্ত রাজবংশী (২৪)-কে গালিগালাজ করে। একপর্যায়ে তার হাতে থাকা পিস্তল দিয়ে গুলি করে শান্ত রাজবংশীকে গুরুতর আহত করে। এ ঘটনায় শ্রীনগর থানায় একটি হত্যা প্রচেষ্টা মামলা দায়ের করা হয়। এছাড়াও গ্রেফতারকৃত ইয়াসিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং তার সহযোগী ও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

আইন-অপরাধ

সখিপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত সখিপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

সখিপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিতl টাঙ্গাইলের সখিপুরে মাদক ইভটিজিং কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা তৈরিতে মাদকব...

সেপ্টেম্বর ১, ২০২৬
হরিরামপুরে চুরির মামলায় গাইবান্ধা থেকে স্বর্ণালঙ্কারসহ চোর গ্রেপ্তার হরিরামপুরে চুরির মামলায় গাইবান্ধা থেকে স্বর্ণালঙ্কারসহ চোর গ্রেপ্তার

মানিকগঞ্জের হরিরামপুরে কাজের লোকের ছদ্মবেশে চুরি করা স্বর্ণালঙ্কারসহ মো. আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তিকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে পুলি...

আগস্ট ৩১, ২০২৬

0 মন্তব্য