টাঙ্গাইলের মির্জাপুরে শিশু ধর্ষকে গনপিটুনি
টাঙ্গাইলের মির্জাপুরে ১৩ বছরের এক মেয়েকে ধ-র্ষণ চেষ্টার অভিযোগে রেল ক্রসিংয়ের গেটম্যান হানিফকে (২৮) গণপি-টুনি দেওয়া হয়েছে। পরে তাকে মির্জাপুর থানা পুলিশে সোপর্দ করা হয়। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার মহেড়া ইউনিয়নের স্বল্পমহেড়া গ্রামের রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। হানিফ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার রাগুনাথপুর গ্রামের বাসিন্দা। এলাকাবাসী এবং প্রত্যক্ষদর্শী থেকে জানা গেছে হানিফ জয়দেবপুর-যমুনা সেতু রেল সড়কের মহেড়া রেল স্টেশনের আগের ৩৬ নম্বর রেল ক্রসিংয়ের গেটম্যানের চাকরি করেন। বৃহস্পতিবার ২৩ অক্টোবর সকাল ১১টার দিকে তিনি এলাকার ১৩ বছরের এক মেয়েকে ফুসলিয়ে টাকার প্রলোভন দেখিয়ে রেল স্টেশনের আবাসিক ভবনে নিয়ে ধ-র্ষণের চেষ্টা করেন। বিষয়টি স্থানীয় লোকজন দেখে আবাসিক ভবনে যান। সেখানে অনেক খুঁজাখুঁজির পর মেয়েটিকে না পেয়ে লোকজন রেল সড়কে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় ওই শিশুটি আবাসিক ভবন থেকে বেরিয়ে নিচ দিয়ে দৌঁড়ে বাড়ি চলে যায়। পরে সে আত্মীয়স্বজন নিয়ে আবার ঘটনাস্থলে এসে স্থানীয়দের কাছে তাকে টাকার প্রলোভন দিয়ে ঘরে নিয়ে ধ-র্ষণের চেষ্টা চালায় বলে জানায়। লোকজনের উপস্থিতি টের পেয়ে গেটম্যান ‘কথা বললে মে-রে ফেলার হু-মকি’ দেয় বলে মেয়েটি অভিযোগ করে। ভয়ে তখন সে কথা বলেনি বলে জানায়। পরে স্থানীয় লোকজন হানিফকে পি-টুনি দিয়ে বিকেলে মির্জাপুর থানা পুলিশে খবর দিয়ে ধরিয়ে দেন। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ ফজল জানান রেল সড়কের ৩৬ নম্বর ক্রসিংয়ের গেটম্যান হানিফ স্থানীয় ১৩ বছরের এক মেয়েকে রেল স্টেশনের আবাসিক ভবনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। স্থানীয় লোকজন টের পেয়ে শিশুটিকে উদ্ধার করে হানিফকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় মা-মলার প্রস্তুতি চলছে এবং আসামী তাঁর উপযুক্ত শাস্তি দাবি করেছেন এলাকাবাসি এবং সারাদেশের মানুষ
যশোরের শার্শা উপজেলায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর এক ব্যক্তি নিজে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমি...
বিএনপি‘র প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনাসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (...

