টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাহরীম হোসেন সীমান্তসহ ৪৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাহরীম হোসেন সীমান্তের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) মির্জাপুর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ সুজন মিয়া বাদী হয়ে টাঙ্গাইল দ্রুত বিচার ট্রাইব্যুনালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম মাহবুব খাঁনের আদালতে হাজির হয়ে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪/৫ ধারায় মামলার আবেদন করেন।
আদালত আবেদনটি আমলে নিয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জকে বাদী কর্তৃক দাখিলকৃত অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
মামলায় নম্বরসহ মোট ৪৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার প্রধান আসামি করা হয়েছে টাঙ্গাইল-৭ আসনের সাবেক সংসদ সদস্য খান আহমেদ শুভকে। অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হলেন— মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক তাহরীম হোসেন সীমান্ত, তার ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগ (পশ্চিম) সভাপতি হাজী হুমায়ূন কবির এবং ছাত্রলীগ সদস্য খান আহমেদ জয়নাল।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, আট নম্বর আসামি সখীপুরের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসের ব্যবসায়িক পার্টনার হিসেবে চিহ্নিত করা হয়েছে। একইসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন ও নিপীড়নে অর্থ যোগানদাতা হিসেবেও তাকে অভিযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
খুলনার লবণচরায় চাঞ্চল্যকর জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম প্রধান আসামি ও কথিত শীর্ষ সন্ত্রাসী আলামিন হাসান ওরফে সাইফি এবং তার দুই সহযোগী রাকি...
আগস্ট ২২, ২০২৬
মির্জাপুরে নিখোঁজ কিশোরী উদ্ধার, খালুর বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই খামারপাড়া এলাকায় ১৫ বছর বয়সী এক ক...
আগস্ট ২১, ২০২৬

