টাঙ্গাইলে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা
টাঙ্গাইলে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা ডিজিটাল সেবা সম্প্রসারণ ও প্রযুক্তিনির্ভর উন্নয়নে জোর দিলেন মন্ত্রী
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনতে এবং প্রযুক্তিনির্ভর প্রশাসনিক সেবা নিশ্চিত করতে টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইল-এ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ফকির মাহবুব আনাম এমপি।সভায় জেলার প্রশাসনিক কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, নাগরিক সেবার মানোন্নয়ন ই-গভর্ন্যান্স কার্যক্রম জোরদার এবং বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বিভিন্ন দপ্তরের প্রধানরা তাদের চলমান প্রকল্প সেবার অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন বর্তমান সরকার প্রযুক্তিনির্ভর আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।তিনি তৃণমূল পর্যায় পর্যন্ত ডিজিটাল সেবা পৌঁছে দিতে সকল সরকারি কর্মকর্তাকে আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।পাশাপাশি সরকারি সেবায় স্বচ্ছতা দ্রুততা ও দক্ষতা নিশ্চিত করতে তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।সভায় উপস্থিত কর্মকর্তারা জেলার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আন্তঃদপ্তর সমন্বয় আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। সভা শেষে জেলার সার্বিক উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর সেবাব্যবস্থা সম্প্রসারণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
যশোরের শার্শা উপজেলায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর এক ব্যক্তি নিজে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমি...
সেপ্টেম্বর ১, ২০২৬
বিএনপি‘র প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনাসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (...
সেপ্টেম্বর ১, ২০২৬

