টাঙ্গাইলে র্যাবের পৃথক অভিযানে ১ হাজার ৯৪১ পিস ইয়াবাসহ মাদক কারবারি ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
টাঙ্গাইলে র্যাবের পৃথক অভিযানে ১ হাজার ৯৪১ পিস ইয়াবাসহ মাদক কারবারি ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
টাঙ্গাইল ১৭ জুলাই টাঙ্গাইলে পৃথক দুটি অভিযানে ১ হাজার ৯৪১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি এবং একটি ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল।র্যাব জানায়, গত ১৬ জুলাই দুপুর ১২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস মোড়ে অভিযান চালানো হয়। এ সময় ‘গ্রামীণ ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা চট্টগ্রাম জেলার বাসিন্দা নাজিম ফোরকান (৪৭)কে আটক করা হয়।পরে তার দেওয়া তথ্য অনুযায়ী হাতব্যাগে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ৯৪১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।অন্যদিকে একটি ধর্ষণ মামলার প্রধান আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২০ ডিসেম্বর গভীর রাতে টাঙ্গাইলের ভূঞাপুর এলাকায় ভুক্তভোগী নিজ কক্ষে ঘুমিয়ে থাকাকালে অভিযুক্ত কৌশলে ঘরে প্রবেশ করে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পরে ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পিটিশন মামলা দায়ের করলে আদালতের নির্দেশে ২০২৬ সালের ১৩ জানুয়ারি ভূঞাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১)/৩০ ধারায় মামলা রুজু হয়।তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার (১৭ জুলাই) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল এবং র্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের যৌথ অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পূজেরপাড় এলাকা থেকে মামলার প্রধান পলাতক আসামি মো. আরিফ হোসেন (২৬), টাঙ্গাইল জেলার বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়।র্যাব জানায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Tags:
টাঙ্গাইলে
র্যাবের
পৃথক
অভিযানে
হাজার
৯৪১
পিস
ইয়াবাসহ
মানিকগঞ্জের সাটুরিয়ায় নির্জন এলাকায় অজ্ঞাতপরিচয় এক নারীকে হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। হত্য...
সেপ্টেম্বর ১, ২০২৬
বহুআলোচিত মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছে হাইকোর্ট। এ মামলায় প্রধান আসাম...
আগস্ট ৩১, ২০২৬

