আইন-অপরাধ

টাঙ্গাইলে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
জানুয়ারী ১০, ২০২৬
টাঙ্গাইলে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
টাঙ্গাইলে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্য গ্রেপ্তার টাঙ্গাইলে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত থেকে শুক্রবার (৯ জানুয়ারি) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে র‍্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে ঢাকায় প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত একজন সদস্যকে যৌথবাহিনী গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই গ্রেপ্তারকৃত ব্যক্তি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে আরও কয়েকজন সদস্য জড়িত থাকার তথ্য দেয়। তিনি জানান, বৃহস্পতিবার রাতে ঢাকায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত চক্রের একজন সদস্যকে যৌথবাহিনী গ্রেপ্তার করে। পরে ওই গ্রেপ্তারকৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, চক্রটির সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী র‍্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে।কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন আরও বলেন, বৃহস্পতিবার রাতভর এবং শুক্রবার সকাল পর্যন্ত চলমান অভিযানে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের মোট ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছেপ্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৪ এর একাধিক দল তাৎক্ষণিকভাবে টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতভর ও শুক্রবার সকাল পর্যন্ত টানা অভিযান চালানো হয়।কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন আরও বলেন, ধারাবাহিক অভিযানে প্রশ্নপত্র ফাঁস চক্রের মোট ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, অর্থের বিনিময়ে প্রশ্ন সরবরাহ এবং পরীক্ষার্থী সংগ্রহের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।তিনি জানান বর্তমানে গ্রেপ্তারকৃতদের র‍্যাব হেফাজতে রেখে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। এছাড়া এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। র‍্যাবের এই অভিযানে প্রশ্নপত্র ফাঁস রোধে সরকারের কঠোর অবস্থানের প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আইন-অপরাধ

সখিপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত সখিপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

সখিপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিতl টাঙ্গাইলের সখিপুরে মাদক ইভটিজিং কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা তৈরিতে মাদকব...

সেপ্টেম্বর ১, ২০২৬
হরিরামপুরে চুরির মামলায় গাইবান্ধা থেকে স্বর্ণালঙ্কারসহ চোর গ্রেপ্তার হরিরামপুরে চুরির মামলায় গাইবান্ধা থেকে স্বর্ণালঙ্কারসহ চোর গ্রেপ্তার

মানিকগঞ্জের হরিরামপুরে কাজের লোকের ছদ্মবেশে চুরি করা স্বর্ণালঙ্কারসহ মো. আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তিকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে পুলি...

আগস্ট ৩১, ২০২৬

0 মন্তব্য