আইন-অপরাধ

টাঙ্গাইলে জেলা পুলিশের টানা অভিযানে ২০ জন গ্রেফতার, উদ্ধার ২০৫ পিস ইয়াবা

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
জানুয়ারী ৯, ২০২৬
টাঙ্গাইলে জেলা পুলিশের টানা অভিযানে ২০ জন গ্রেফতার, উদ্ধার ২০৫ পিস ইয়াবা
টাঙ্গাইলে জেলা পুলিশের টানা অভিযানে ২০ জন গ্রেফতার, উদ্ধার ২০৫ পিস ইয়াবা ৯ জানুয়ারি ২০২৬ টাঙ্গাইল জেলায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নিয়মিত অভিযানে মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ, মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।টাঙ্গাইল জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশনায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকল থানা ও ইউনিট ইনচার্জদের সমন্বয়ে মাঠ পর্যায়ে জোরদার অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় একযোগে এসব অভিযান পরিচালিত হয়।অভিযানকালে প্রিভেন্টিভ ব্যবস্থা গ্রহণ, নিয়মিত মামলার আসামি গ্রেফতার, মাদক উদ্ধার এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সর্বমোট ২০ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় টাঙ্গাইল জেলা পুলিশ।এছাড়া মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ইয়াবাসহ ০২ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সূত্র জানায়, মাদক ও অপরাধের বিরুদ্ধে টাঙ্গাইল জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। টাঙ্গাইল জেলা পুলিশের এমন অভিযানে সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আইন-অপরাধ

সখিপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত সখিপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

সখিপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিতl টাঙ্গাইলের সখিপুরে মাদক ইভটিজিং কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা তৈরিতে মাদকব...

সেপ্টেম্বর ১, ২০২৬
হরিরামপুরে চুরির মামলায় গাইবান্ধা থেকে স্বর্ণালঙ্কারসহ চোর গ্রেপ্তার হরিরামপুরে চুরির মামলায় গাইবান্ধা থেকে স্বর্ণালঙ্কারসহ চোর গ্রেপ্তার

মানিকগঞ্জের হরিরামপুরে কাজের লোকের ছদ্মবেশে চুরি করা স্বর্ণালঙ্কারসহ মো. আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তিকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে পুলি...

আগস্ট ৩১, ২০২৬

0 মন্তব্য