টাঙ্গাইলে জেলা পুলিশের জুলাই মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলে জেলা পুলিশের জুলাই মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত
টাঙ্গাইল জেলা পুলিশের উদ্যোগে জুলাই ২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আয়োজিত এ সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন।সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। সভায় জেলার পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে বিগত মাসে প্রাপ্ত বিভিন্ন আবেদন ও অভিযোগের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।এ সময় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ এবং অন্যান্য সদস্যরা তাঁদের সুবিধা-অসুবিধার বিষয়গুলো তুলে ধরেন। পুলিশ সুপার সেগুলো মনোযোগ দিয়ে শুনে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।সভায় কর্মক্ষেত্রে পেশাদারিত্ব মনোবল ও কর্মস্পৃহা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখা বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি অবসর-পূর্ব ছুটিতে (পিআরএল) গমনকারী পুলিশ সদস্যদের সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করেন পুলিশ সুপার।অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো.আদিবুল ইসলাম পিপিএম-সেবা জেলার সকল সার্কেল কর্মকর্তা বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
Tags:
টাঙ্গাইলে
জেলা
পুলিশের
জুলাই
মাসের
কল্যাণ
সভা
অনুষ্ঠিত
টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ সায়ফুজ্জামান...
আগস্ট ২১, ২০২৬
রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ...
আগস্ট ১৭, ২০২৬

