সারা দেশ

টাঙ্গাইলে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
এপ্রিল ২১, ২০২৬
টাঙ্গাইলে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু

টাঙ্গাইলে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু ৪৬,৬০১ পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন ৯৩ কেন্দ্র থেকে টাঙ্গাইল ২১ এপ্রিল ২০২৬ ইং আজ টাঙ্গাইল জেলায় এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা কার্যক্রম শুরু হয়। জেলার ৯৩টি পরীক্ষা কেন্দ্রে মোট ৪৬,৬০১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট। তিনি কেন্দ্রগুলো ঘুরে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের নিরাপত্তা আসনবিন্যাস স্বাস্থ্যবিধি মেনে চলা, পরীক্ষার সরঞ্জামের যথাযথ ব্যবস্থা এবং কেন্দ্রে সহায়ক কর্মকর্তাদের কার্যক্রম তদারকি করেন।জেলা প্রশাসক সাংবাদিকদের জানানপরীক্ষার সময় শিক্ষার্থীদের সকল সুবিধা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণে পানি স্বাস্থ্যবিধি ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আমরা চাই এই পরীক্ষা স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক।শিক্ষার্থীরা জানিয়েছেন পরীক্ষার পরিবেশ ভালো,শিক্ষক ও কর্মকর্তারা সাহায্যের জন্য সবসময় প্রস্তুত। এদিকে অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন যে প্রশাসন শিক্ষার্থীদের সুবিধার্থে যথাযথ ব্যবস্থা নিয়েছে।জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবার টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুষ্ঠু পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

Tags: টাঙ্গাইল এসএসসি দাখিল পরীক্ষা শিক্ষা পরীক্ষার্থী জেলা-প্রশাসন

সারা দেশ

দেলদুয়ারের ডুবাইল ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত দেলদুয়ারের ডুবাইল ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

দেলদুয়ারের ডুবাইল ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত টাঙ্গাইলের দেলদুয়ার থানাধীন ডুবাইল ইউনিয়ন কমিউনিটি পুলিশ ও দেলদুয়ার থানা পুলি...

সেপ্টেম্বর ৩, ২০২৬
দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার 
পুরস্কার বিতরণ দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নেত্রকোনার দুর্গাপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) বিকেলে ডনবস্কো...

সেপ্টেম্বর ৩, ২০২৬

0 মন্তব্য