টাঙ্গাইল প্রেসক্লাবে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
টাঙ্গাইলে বিশিষ্টজনদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইলে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখা। বুধবার শহরের ঐতিহ্যবাহী টাঙ্গাইল প্রেসক্লাব-এর ভিআইপি মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আব্দুর রব। জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবিব মাসুদের সভাপতিত্বে এবং সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদলের সঞ্চালনায় ইফতার মাহফিলটি সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।
এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সাবেক সেক্রেটারি মাহমুদুল হক সানু, জেলা নায়েবে আমীর খন্দকার আব্দুর রাজ্জাক, জেলা সেক্রেটারি হুমায়ুন কবির, ঢাকা মহানগর উত্তরের শূরা সদস্য খন্দকার রুহুল আমিন, সাধারণ গ্রন্থাগারের সেক্রেটারি কবি মাহমুদ কামাল, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, এনসিপির জেলা সেক্রেটারি অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন, খেলাফত মজলিসের জেলা সহসভাপতি আব্দুর রহমান মাদানি ও সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামসহ আরও অনেকে।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা রমজানের আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন। তারা দেশ-জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অংশ নেন। পুরো আয়োজনটি ছিল সৌহার্দ্যপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পরিপূর্ণ।
যশোরের শার্শা উপজেলায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর এক ব্যক্তি নিজে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমি...
সেপ্টেম্বর ১, ২০২৬
বিএনপি‘র প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনাসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (...
সেপ্টেম্বর ১, ২০২৬

