সারা দেশ

টাঙ্গাইল পৌর সুপার মার্কেট সংলগ্ন আজিজ প্লাজায় অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
মার্চ ৭, ২০২৬
টাঙ্গাইল পৌর সুপার মার্কেট সংলগ্ন আজিজ প্লাজায় অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে
টাঙ্গাইল পৌর সুপার মার্কেট সংলগ্ন আজিজ প্লাজায় অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে টাঙ্গাইল শহরের ব্যস্ত বাণিজ্যিক এলাকা পৌর সুপার মার্কেট সংলগ্ন আজিজ প্লাজার দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ মার্চ) রাতে হঠাৎ আগুন লাগলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে ভবনের দ্বিতীয় তলা থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখা গেলে তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।ফায়ার সার্ভিসের সদস্যদের তাৎক্ষণিক ও নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গেছে। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীও আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন।তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত করা হবে।অগ্নিকাণ্ডের ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সারা দেশ

দেলদুয়ারের ডুবাইল ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত দেলদুয়ারের ডুবাইল ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

দেলদুয়ারের ডুবাইল ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত টাঙ্গাইলের দেলদুয়ার থানাধীন ডুবাইল ইউনিয়ন কমিউনিটি পুলিশ ও দেলদুয়ার থানা পুলি...

সেপ্টেম্বর ৩, ২০২৬
দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার 
পুরস্কার বিতরণ দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নেত্রকোনার দুর্গাপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) বিকেলে ডনবস্কো...

সেপ্টেম্বর ৩, ২০২৬

0 মন্তব্য