টাঙ্গাইল-৮ আসনে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে, কৃষক শ্রমিক জনতালীগ থেকে সাবেক মেয়র সজীবের পদত্যাগ
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে প্রকাশ্যে সমর্থন জানিয়ে কৃষক শ্রমিক জনতা লীগ থেকে পদত্যাগ করেছেন দলটির সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব। তিনি সোমবার (৫ জানুয়ারি) রাতে দলের কেন্দ্রীয় সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম)-এর কাছে পদত্যাগপত্র পাঠান।
পদত্যাগপত্রে সানোয়ার হোসেন সজীব শারীরিক ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করেন। একই রাতে তিনি পদত্যাগপত্রটি নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।
এর আগে কৃষক-শ্রমিক জনতা লীগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেয়। এমন প্রেক্ষাপটে রোববার রাতে সখীপুর উপজেলার সিলিমপুর এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আযম খানের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে সানোয়ার হোসেন সজীব প্রকাশ্যে তার প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন।
ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ দাবি করেন, তিনি কৃষক-শ্রমিক জনতা লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন।
তবে এসব দাবি নাকচ করে সানোয়ার হোসেন সজীব বলেন, তিনি শুধু কৃষক-শ্রমিক জনতা লীগ থেকে অব্যাহতি চেয়ে চিঠি প্রেরণ করেছেন।
খুলনা মহানগরীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে মশক নিধন কর্মসূচি শুরু করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর। সংগঠনের আহ্বায়ক **মিরাজুর...
আগস্ট ২৩, ২০২৬
মো: আল-মাহফুজ শাওন, খুলনা:খুলনায় ভয়াবহ ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় জনসচেতনতা ও মশক নিধন কার্যক্রম জোরদারে মাঠে নেমেছে খুলনা মহানগর স্বে...
আগস্ট ২১, ২০২৬

