শিক্ষাঙ্গন

টাঙ্গাইলে নূরানী স্কলারশিপ–২০২৫: কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফল

reporter-icon
মুক্তধ্বনি নিউজ ডেক্স: রিপোর্টার
মে ১০, ২০২৬ | 0

টাঙ্গাইল জেলার ভূঞাপুরে টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত “নূরানী স্কলারশিপ–২০২৫” উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (৯ মে ২০২৬) সকাল ১১টায় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, মুহতামিম, আসাদুজ্জামান খান দারুল উলুম মাদরাসা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য (টাঙ্গাইল-২: গোপালপুর-ভূঞাপুর) ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান, ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফা, পৌর বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহী উদ্দিন, কুঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং কৃষ্ণপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ মিজানুর রহমান।

অনুষ্ঠানে আমন্ত্রিত ওলামায়ে কেরামদের মধ্যে উপস্থিত ছিলেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের টাঙ্গাইল জেলার সাংগঠনিক সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, ইকরা তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা হারুনুর রশিদ, জামালপুরের মুফতি সালেহ আহমেদসহ আরও অনেক বিশিষ্ট আলেম।

অনুষ্ঠানের পুরস্কার বিতরণ পর্বে শুরুতেই টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শেখ মাহদী হাসান শিবলী প্রধান অতিথি এ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর হাতে সম্মাননা তুলে দেন। পরে টাঙ্গাইল জেলার মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থী নাফিস আহমেদের হাতে প্রধান অতিথি একটি সাইকেল তুলে দেন। পরবর্তীতে পর্যায়ক্রমে ট্যালেন্টপুলে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়।

এছাড়াও বৃত্তিপ্রাপ্ত অন্যান্য মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়, যা তাদের অর্জনকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন, নূরানী শিক্ষার প্রসার এবং দ্বীনি শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি করা সময়ের দাবি। তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভবিষ্যতে তারা দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে নূরানী শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বকে স্বীকৃতি দিয়ে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় কলরব, মদিনা, আবাবিলসহ বিভিন্ন ইসলামী শিল্পীগোষ্ঠী, যা উপস্থিত দর্শকদের মাঝে ভিন্নমাত্রার আনন্দ যোগ করে।

প্রচণ্ড রৌদ্র উপেক্ষা করে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। আয়োজক কমিটি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে।

টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শেখ মাহদী হাসান শিবলী বলেন, নূরানী শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

Tags

টাঙ্গাইলে নূরানী স্কলারশিপ২০২৫: কৃতি শিক্ষার্থীদের
সর্বাধিক পঠিত
টাঙ্গাইল মেডিকেলে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল মেডিকেলে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত ও রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টায় হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মো.মুস্তাফিজুর রহমান জেলা প্রশাসক শরীফা হক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত অতিরিক্ত পুলিশ সুপার মো.রবিউল ইসলাম, টাঙ্গাইল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু,টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নূরুল আমিন মিঞা, হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন চিকিৎসকবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ।পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরে হাসপাতালের পরিচালক স্বাগত বক্তব্য দেন এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম বিদ্যমান সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন।সভায় হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন চিকিৎসক ও অন্যান্য জনবল সংকট দূরীকরণ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিতকরণ, রোগীদের চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার মান বৃদ্ধি, ওয়ার্ডের পরিবেশ উন্নয়ন দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ এবং অ্যাম্বুলেন্স সেবার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন টাঙ্গাইল জেলার মানুষ যাতে উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পায় সে লক্ষ্যে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। হাসপাতালের জনবল সংকট দ্রুত নিরসনের চেষ্টা করা হবে। তবে নতুন জনবল নিয়োগ না হওয়া পর্যন্ত বিদ্যমান জনবল দিয়েই সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।টুকু বলেন চিকিৎসা পেশা অত্যন্ত মানবিক ও দায়িত্বপূর্ণ। মানুষ অসুস্থ হলেই সর্বপ্রথম হাসপাতালের শরণাপন্ন হয়। তাই চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সীমিত জনবল থাকলেও সম্মিলিত প্রচেষ্টায় মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব।এ সময় তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে রাষ্ট্র ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র জোড়া অভিযান ফেন্সিডিলের বিকল্প নেশাজাতীয় সিরাপের বিশাল চালান জব্দ

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বিশাল সাফল্য পেয়েছে ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন)। পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ‘Eskuf’ সিরাপ জব্দ করেছে বিজিবি টহল দল, যা মূলত ফেন্সিডিলের বিকল্প নেশাজাতীয় দ্রব্য হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ​মধ্যরাতের গোপন সংবাদে চিরুনি অভিযানের ভিত্তিতে গত ০৬ জুলাই ২০২৬ তারিখ রাতে মহানন্দা ব্যাটালিয়নের দুটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।  ​ (সোনামসজিদ বিওপি): সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ২০০ বোতল ভারতীয় ‘Eskuf’ সিরাপ উদ্ধার করা হয়। ​দ্বিতীয় অভিযান (চৌকা বিওপি): সীমান্ত পিলার ১৭৫/২-এস থেকে মাত্র ৪০০ গজ ভেতরে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের রাঘববাটি গ্রামে অপর অভিযানটি পরিচালিত হয়। এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় আরও ৭০ বোতল একই সিরাপ জব্দ করা হয়। ​ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত ৩ মাসে সীমান্তে কঠোর তৎপরতা চালিয়ে ১০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারসহ প্রায় ১১,২৪৪ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করতে সক্ষম হয়েছে। ​ ​অভিযানের সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) বলেন: ​"দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে আমাদের এই কঠোর অবস্থান ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।"

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ৮৪ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার (৮ জুলাই) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৮ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক ৩টা ৩০ মিনিটে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ চাঁনশিকারী বিওপিতে কর্মরত নায়েক মো. আমজাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ১৯৯/৪-এস থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ১ নম্বর ভোলাহাট ইউনিয়নের হাউজফুল গ্রামের বুদ্ধ সুবেদারের আমবাগানে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় মালিকবিহীন অবস্থায় ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৮৪ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”

ধনবাড়ীতে এইচএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগ তোলা হলেও, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেগুলোর সত্যতা নিশ্চিত করেনি পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাইস্কা ইউনিয়নের ধোকেরকুল গ্রামের বাসিন্দা মো. সুরুজ আলীর মেয়ে এবং ধনবাড়ী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী (চার বোনের মধ্যে তৃতীয়) দীর্ঘদিন ধরে ধনবাড়ী পৌরসভার বন্দ-টাকুরিয়া গ্রামের দুবাইপ্রবাসী মঞ্জু মিয়ার ছেলে মো. মারুফ হোসেন শান্তর সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন বলে পরিবারের দাবি। পরিবারের অভিযোগ, গত ১১ জুলাই সকালে ফোন করে ওই তরুণীকে দেখা করার জন্য ডেকে নেন মারুফ হোসেন শান্ত। এরপর সারাদিন তারা অজ্ঞাত স্থানে অবস্থান করেন। পরে বিষয়টি জানাজানি হলে ছেলের পরিবার স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে রাতে মেয়েটিকে তার বড় বোনের জামাইয়ের বাড়িতে পৌঁছে দেয়। পরদিন ১২ জুলাই বেলা আনুমানিক ১১টার দিকে বড় বোনের জামাইয়ের বাড়ির একটি কক্ষে ওই পরীক্ষার্থীকে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান স্বজনরা। খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহতের পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। এ বিষয়ে ধনবাড়ী থানার পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সরিষাবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠিত

পরিকল্পিত পরিবার, সমৃদ্ধ আগামী"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই ২০২৬) উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ, সরিষাবাড়ী, জামালপুরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা। এ সময় তিনি তাঁর বক্তব্যে জনসংখ্যা নিয়ন্ত্রণ, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, পরিবার পরিকল্পনা সেবা সম্প্রসারণ এবং টেকসই উন্নয়ন অর্জনে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সচেতনতা বৃদ্ধি ও কার্যকর পরিবার পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে একটি সুস্থ, শিক্ষিত ও সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব। আলোচনা সভায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষপর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে সম্মাননা সনদ বিতরণ করা হয়। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবার পরিকল্পনা সেবার গুরুত্ব তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

শিক্ষাঙ্গন

আরও পড়ুন
ক্যাম্পাস হামলার প্রতিবাদে শহীদ মিনারে ছাত্রশিবিরের গণজমায়েত
ক্যাম্পাস হামলার প্রতিবাদে শহীদ মিনারে ছাত্রশিবিরের গণজমায়েত

বুধবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। পরে সংগঠনটির নেতা-কর্মীরা শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সেখানে বর্তমান ও সাবেক নেতারা বক্তব্য রাখেন। বক্তারা যা বলেছেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেন, ৫ আগস্ট বিজয় উৎসবের দিনে ছাত্রদলের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে, এটি লজ্জাজনক। তিনি ছাত্রদলকে নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় ছাত্রদলও ছাত্রলীগের মতো বিএনপির পতন ঘটাবে। ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, ছাত্রদল ও বিএনপি ছাত্রলীগ-আওয়ামী লীগের পথে হাঁটছে। ক্যাম্পাস দখলের পরিকল্পনার বিরুদ্ধে ছাত্রশিবির প্রস্তুত রয়েছে বলে তিনি মন্তব্য করেন। জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান হামলায় সহযোগিতাকারী পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবি জানান। তিনি বলেন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস কারও জন্য মঙ্গল বয়ে আনে না। ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই বিপ্লবের সুবিধাভোগী বিএনপি গণহত্যার বিচার দীর্ঘসূত্রিতায় ফেলেছে। দুই বছরেও মাত্র ছয়টি মামলার রায় হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, ক্যাম্পাসে হল দখল ও গেস্টরুম সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ছাত্রদলের সন্ত্রাস বন্ধ না হলে সংগঠনটি প্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

আগস্ট ৫, ২০২৬ 0
নবীনবরণ বর্ষসেরা শিক্ষার্থী ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

নবীনবরণ বর্ষসেরা শিক্ষার্থী ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

ধোবাউড়ার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচির উদ্বোধন

ধোবাউড়ার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচির উদ্বোধন

মধুপুরে শিশুমেলা অনুষ্ঠিত ১৭ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

মধুপুরে শিশুমেলা অনুষ্ঠিত ১৭ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৯ জুলাই) ইমান আলী বায়তুল কুরআন বালক-বালিকা মাদ্রাসার হলরুমে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার ওলামায়ে কেরাম ও দায়িত্বশীল প্রতিনিধিদের উপস্থিতিতে ভোটের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। ভোটগ্রহণ শেষে নবনির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন মুফতী শেখ মাহদী হাসান শিবলী। সিনিয়র সভাপতি নির্বাচিত হন হাফেজ মাওলানা ফজলুল হক (টাঙ্গাইল সদর)। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন নোমান আমোদ (গোপালপুর) ও হাফেজ মাওলানা শরিফুল ইসলাম (সিরাজগঞ্জ)। সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাওলানা নুরুল ইসলাম। সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন হাফেজ মাওলানা আল-আমিন (কালিহাতী), মুফতী সাইফুল ইসলাম (নলিন) এবং হাফেজ মেহেদী হাসান মিরাজ (ভূঞাপুর)। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মুফতী রবিউল ইসলাম। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান হাফেজ মাওলানা আবু রায়হান (ধনবাড়ী) ও মাওলানা হাবিবুর রহমান (মধুপুর)। অর্থ সম্পাদক নির্বাচিত হন হাফেজ মাওলানা আব্দুর রশিদ (ঘাটাইল)। দফতর সম্পাদক মাওলানা জুবাইর (ঘাটাইল) এবং সহ-দফতর সম্পাদক শামীম মিয়া (গোপালপুর)। প্রচার সম্পাদক নির্বাচিত হন হাফেজ সাজ্জাদ হোসেন (সরিষাবাড়ী) এবং সহ-প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মাসউদ (সরিষাবাড়ী)। এছাড়া সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হিসেবে মুফতী আব্দুর রশিদ (ভূঞাপুর), ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে মুফতী আবুজর গিফারী, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে মাওলানা এরশাদ আলী, নির্বাহী সদস্য হিসেবে মাওলানা হাফিজুর রহমান (ধনবাড়ী) এবং সদস্য হিসেবে হাফেজ রাকিবুল ইসলাম (কালিহাতী) নির্বাচিত হন। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্যরা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের মানোন্নয়ন, নূরানী শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের শপথ গ্রহণ করেন। পাশাপাশি টাঙ্গাইল জেলার নূরানী শিক্ষা ব্যবস্থাকে আরও সুসংগঠিত ও সমৃদ্ধ করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জুলাই ২০, ২০২৬ 0
ভুল প্রশ্নপত্র বিতরণে মির্জাপুরে এইচএসসি কেন্দ্রের দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

ভুল প্রশ্নপত্র বিতরণে মির্জাপুরে এইচএসসি কেন্দ্রের দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

নজরুল বর্ষ উদযাপনে টাঙ্গাইলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নজরুল বর্ষ উদযাপনে টাঙ্গাইলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বেতডোবা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

টাঙ্গাইলে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ৬৬টি কেন্দ্রে অংশ নেবে ৩২ হাজার ৮৭৯ পরীক্ষার্থী নকল ও প্রশ্নফাঁস রোধে কঠোর ব্যবস্থা ১৬ জুন ২০২৬ আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু স্বচ্ছ শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় পরীক্ষার সার্বিক প্রস্তুতি আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশ্নপত্রের নিরাপত্তা কেন্দ্র ব্যবস্থাপনা এবং পরীক্ষার্থীদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় জানানো হয় চলতি বছর টাঙ্গাইল জেলার ৬৬টি পরীক্ষা কেন্দ্রে মোট ৩২ হাজার ৮৭৯ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত রয়েছে। জেলার বিভিন্ন উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীরা এসব কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে।সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ জেলা পুলিশ শিক্ষা বিভাগ,স্বাস্থ্য বিভাগ, বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং কেন্দ্র সচিবগণ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা পরীক্ষা চলাকালে সম্ভাব্য চ্যালেঞ্জ ও তা মোকাবিলার কৌশল নিয়ে মতবিনিময় করেন।সভায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় প্রশ্নপত্র গ্রহণ সংরক্ষণ ও বিতরণ কার্যক্রমের নিরাপত্তার ওপর। প্রশ্নপত্র ফাঁস বা এ-সংক্রান্ত কোনো গুজব ছড়ানোর চেষ্টা কঠোরভাবে দমন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার রোধে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।এছাড়া পরীক্ষাকেন্দ্রের আশপাশে অপ্রয়োজনীয় ভিড়, কোচিং সেন্টারের কার্যক্রম, অসাধু চক্রের তৎপরতা এবং নকলের যেকোনো প্রচেষ্টা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত ও প্রশাসনিক টহল জোরদারের বিষয়েও আলোচনা হয়। পরীক্ষা চলাকালে কেন্দ্র এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।সভায় বলা হয় পরীক্ষার্থীদের সুবিধার্থে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে। একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করা এবং যানজটমুক্ত পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্র সচিব ও কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো পরীক্ষার্থী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নকল অসদুপায় অবলম্বন কিংবা অন্য কোনো অনিয়মের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় বক্তারা বলেন এইচএসসি ও সমমানের পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা শুধু প্রশাসনের দায়িত্ব নয় বরং অভিভাবক শিক্ষক শিক্ষার্থী এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষেরও দায়িত্ব। একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য পরীক্ষা আয়োজনের মাধ্যমে শিক্ষাব্যবস্থার প্রতি জনসাধারণের আস্থা আরও সুদৃঢ় হবে।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,টাঙ্গাইল জেলায় আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রশ্নপত্রের নিরাপত্তা থেকে শুরু করে পরীক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। কোনো ধরনের অনিয়ম নকল বা প্রশ্নফাঁসের সুযোগ দেওয়া হবে না। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।সভা শেষে সংশ্লিষ্ট সকল বিভাগকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয় এবং পরীক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে উপস্থিত হয়ে নিয়ম-কানুন মেনে পরীক্ষায় অংশগ্রহণের অনুরোধ জানানো হয়। জেলা প্রশাসন আশা প্রকাশ করেছে সকলের সহযোগিতায় টাঙ্গাইলে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

জুন ১৬, ২০২৬ 0

জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

গোপালপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হাসানুজ্জামিল শাহিন

0 মন্তব্য