নজরুল বর্ষ উদযাপনে টাঙ্গাইলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নজরুল বর্ষ উদযাপনে টাঙ্গাইলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে টাঙ্গাইল শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।বৃহস্পতিবার (২ জুলাই) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক। তিনি তাঁর বক্তব্যে বলেন বিদ্রোহ সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার অনন্য প্রতীক কাজী নজরুল ইসলাম। তাঁর সাহিত্য সংগীত ও দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং নতুন প্রজন্মের কাছে নজরুলের আদর্শ ও সৃষ্টিকে পৌঁছে দিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিক্ষক শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আলোচনা পর্বে বক্তারা জাতীয় কবির বহুমাত্রিক সাহিত্যকর্ম স্বাধীনতা সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।পরে শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় নজরুলসংগীত কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়। মনোমুগ্ধকর এ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে এবং উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।আয়োজকদের মতে নজরুল বর্ষ উদযাপনের এ আয়োজন জাতীয় কবির সৃষ্টিকর্ম ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Tags:
নজরুল
বর্ষ
উদযাপনে
টাঙ্গাইলে
আলোচনা
সভা
সাংস্কৃতিক
অনুষ্ঠান
নূরানী স্কলারশিপ-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা ও জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার...
আগস্ট ১৬, ২০২৬
মধুপুরে শিশুমেলা অনুষ্ঠিত ১৭ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বৃহ...
জুলাই ২৩, ২০২৬

