সারা দেশ

টাংগাইল গোপালপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা

এস,কে শিপন
এস,কে শিপন গোপালপুর, প্রতিনিধি
মার্চ ৯, ২০২৬
টাংগাইল গোপালপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিল্লুর রহমান।সভায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী ২৬ মার্চ প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদদের স্মরণে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পাশাপাশি সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া সকাল ৯টায় গোপালপুর সূতী ভিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। বিকেলে দিবসটির আনন্দঘন পরিবেশ বজায় রাখতে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নওয়াব আলী থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বীর মুক্তিযোদ্ধা মো.নুরুল ইসলাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম মো. আবুল কাসেম মো.নাজিম উদ্দিন সিরাজুল ইসলাম আব্দুস ছাত্তার মো. রফিকুল ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সভায় বক্তারা মহান স্বাধীনতা দিবস ও গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে সকল কর্মসূচি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

Tags: টাংগাইল গোপালপুরে স্বাধীনতা জাতীয় দিবস

সারা দেশ

টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি

টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ সায়ফুজ্জামান...

আগস্ট ২১, ২০২৬
রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে ‘পিংক বাস’, উদ্বোধন কাল রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে ‘পিংক বাস’, উদ্বোধন কাল

রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ...

আগস্ট ১৭, ২০২৬

0 মন্তব্য