সরিষাবাড়িতে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা শাখা বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৫ মে ২০২৬) বাংলাদেশ Reporters Club Trust কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অনুমোদনের মাধ্যমে ১৪ সদস্য বিশিষ্ট এই কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
ঘোষিত কমিটিতে দৈনিক আমাদের বসুন্ধরা পত্রিকার জেলা প্রতিনিধি জনাব রফিকুল ইসলাম তৃতীয়বারের মতো (হ্যাটট্রিক) সভাপতি এবং দৈনিক ঢাকার স্টাফ রিপোর্টার জনাব মোঃ রাশেদুল ইসলাম তৃতীয়বারের মতো (হ্যাটট্রিক) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর করেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের দায়িত্বপ্রাপ্ত জনাব মফিজুর রহমান সোহেল।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন।
এদিকে সংগঠনের সকল সদস্যদের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকল সাংবাদিক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে জানানো হয়েছে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ।
সাংবাদিক মহলের প্রত্যাশা, নবগঠিত এই কমিটি সরিষাবাড়ীতে সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ঢাকার ধামরাইয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের গৃ...
-
কাজী যেন ম্যাজিশিয়ান: ২০২৪ সালে মারা যাওয়া যুবকের বিয়ে ২০২৬ সালে রেজিস্ট্রি!
-
তিস্তার পেটে ‘ভোরের পাখি’ সরকারি প্রাথমিক বিদ্যালয়প্রতিমন্ত্রীর পরিদর্শনের ১০ দিনের মাথায়ও নেওয়া হয়নি প্রতিরোধমূলক ব্যবস্থা, ক্ষুব্ধ এলাকাবাসী
-
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইলে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 'জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ...

