তথ্য-প্রযুক্তি

সিমের অপব্যবহার রোধে কঠোর সরকার: একজনের নামে ৫টির বেশি সিম নয়

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
জানুয়ারী ১, ২০২৬
সিমের অপব্যবহার রোধে কঠোর সরকার: একজনের নামে ৫টির বেশি সিম নয়

মোবাইল সিমের অনিয়ম ও অপব্যবহার রোধে আরও কঠোর অবস্থান নিয়েছে সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ১ জানুয়ারি (২০২৬) থেকে একজন গ্রাহক তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে সর্বোচ্চ পাঁচটি মোবাইল সিম সক্রিয় রাখতে পারবেন।

বিটিআরসি জানিয়েছে, বর্তমানে যাদের নামে ৬ থেকে ১০টি সিম নিবন্ধিত রয়েছে, তাদের ক্ষেত্রেও ধাপে ধাপে সিমের সংখ্যা কমিয়ে পাঁচে নামিয়ে আনা হবে। মূলত সিমের অপব্যবহার, জালিয়াতি এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। যদিও মোবাইল ফোন অপারেটররা এই সিদ্ধান্তের বিষয়ে আপত্তি জানিয়েছে, তবে বিটিআরসি বলছে—দেশের নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও সুশাসনের স্বার্থে এই সিদ্ধান্ত অত্যন্ত জরুরি ও সময়োপযোগী।

বিটিআরসির তথ্যমতে, মোবাইল সিম ব্যবহারের দিক থেকে বাংলাদেশ বর্তমানে বিশ্বে নবম অবস্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের পেছনে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামের মতো উন্নত দেশগুলো।

Tech giant Palantir posts ‘otherworldly’ growth despite criticism over Gaza প্যালান্টির রেকর্ড আয়, গাজা নিয়ে সমালোচনার মধ্যেই ‘অভূতপূর্ব’ প্রবৃদ্ধি

বিটিআরসির সর্বশেষ (অক্টোবর ২০২৫) তথ্য অনুযায়ী, দেশে মোট নিবন্ধিত সিমের সংখ্যা ২৬ কোটি ৬৩ লাখ। এর মধ্যে প্রায় ১৯ কোটি সিম সক্রিয়। অপারেটরভিত্তিক গ্রাহক সংখ্যা নিচে দেওয়া হলো:

অপারেটরের নাম গ্রাহক সংখ্যা
গ্রামীণফোন ৮ কোটি ৫৯ লাখ
রবি আজিয়াটা ৫ কোটি ৭৫ লাখ
বাংলালিংক ৩ কোটি ৭৯ লাখ
টেলিটক ৬৬ লাখ ৭০ হাজার

এর আগে গত আগস্টে এক ব্যক্তির নামে ১০টির বেশি সিম থাকলে অতিরিক্ত সিমগুলো ৩০ অক্টোবরের মধ্যে বাতিল বা মালিকানা পরিবর্তনের নির্দেশ দিয়েছিল বিটিআরসি। ওই সময় প্রায় ৬৭ লাখ সিম নির্ধারিত সীমা অতিক্রম করেছিল।

বিটিআরসির তথ্য অনুযায়ী:

বিটিআরসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিমগুলো বাতিল না করায় সংশ্লিষ্ট মোবাইল অপারেটরদের মাধ্যমে পর্যায়ক্রমে এই সংযোগগুলো বন্ধ করে দেওয়া হবে।

তথ্য-প্রযুক্তি

Tech giant Palantir posts ‘otherworldly’ growth despite criticism over Gaza প্যালান্টির রেকর্ড আয়, গাজা নিয়ে সমালোচনার মধ্যেই ‘অভূতপূর্ব’ প্রবৃদ্ধি

যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য বিশ্লেষণ প্রতিষ্ঠান প্যালান্টির টেকনোলজিস ত্রৈমাসিক আয়ের রিপোর্ট প্রকাশের পর শেয়ারের দাম ১৪ শতাং...

আগস্ট ৪, ২০২৬
৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী । বক্তব্য প্রদানকালে ত...

জুন ১৪, ২০২৬

0 মন্তব্য