শেরপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযান
অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, বাজার মনিটরিং ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন কার্যক্রম পরিচালনা
শেরপুরের ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় অবৈধ বালু উত্তোলন বন্ধ, বাজার মনিটরিং এবং নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে পৃথক অভিযান ও তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন।আজ ঝিনাইগাতী উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পুলিশ ফোর্সের সহায়তায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার আহম্মদনগর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন, প্রায় ৮০০ মিটার পাইপ ও একটি মাচা ভেঙে দেওয়া হয়।এ সময় ধানশাইল এলাকা থেকে মাটিভর্তি একটি মাহিন্দ্র গাড়ি আটক করা হলেও চালক অভিযানের আগেই পালিয়ে যায়। পরিবেশ রক্ষা ও সরকারি সম্পদ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
অন্যদিকে শ্রীবরদী উপজেলায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে তদারকি কার্যক্রমের পাশাপাশি বাজার মনিটরিং পরিচালনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা রক্ষা পরিবেশ সংরক্ষণ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে শেরপুর জেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে কাশেম সরদার (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত...
সেপ্টেম্বর ২, ২০২৬
সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত করে বনজীবী ও পর্যটকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানে বড় ধ...
সেপ্টেম্বর ১, ২০২৬

