শিক্ষাঙ্গন

শীতের রাতেও শিক্ষার্থীদের অবিস্মরণীয় প্রতিবাদ

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
ফেব্রুয়ারি ১৭, ২০২৬
শীতের রাতেও শিক্ষার্থীদের অবিস্মরণীয় প্রতিবাদ
শীতের রাতেও শিক্ষার্থীদের অবিস্মরণীয় প্রতিবাদ সেশন-২০২৩ বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট বিনা শর্তে গ্রেস মার্ক দাবি করে অবস্থান কর্মসূচিটাঙ্গাইল — শীতের কাঁপুনি সত্ত্বেও রাতের অন্ধকারে রাস্তায় বসে শিক্ষার্থীরা নিজেদের দাবি জানাচ্ছেন। সেশন-২০২৩ বোর্ড চ্যালেঞ্জের ফলাফলে গ্রেস মার্ক দিয়ে বিনা শর্তে পাশ করার দাবি জানিয়ে ছাত্র-ছাত্রীরা অবস্থান কর্মসূচি পালন করছে। এই অবস্থান কর্মসূচি শুধুই একটি নম্বরের লড়াই নয়। এটি ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ শিক্ষা জীবনের মর্যাদা এবং পরিবারের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে জড়িত। ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা শিক্ষার্থীরা সরকারের ন্যায্য এবং মানবিক মনোভাবের অপেক্ষায় রয়েছে।শিক্ষার্থীদের দাবি আমাদের রক্ত-ঘাম-মেহনতকে মূল্যায়ন করতে হবে। যে শিক্ষার্থীরা বছরের পর বছর পরিশ্রম করেছে তাদেরকে অবিচার করা চলবে না।স্থানীয় অভিভাবকরা আশঙ্কা প্রকাশ করেছেন,শিশুরা শীতের রাতে রাস্তায় বসে থাকে—এটা শুধু শিক্ষার্থীদের জন্য নয়, পুরো সমাজের জন্য সতর্কবার্তা।পুলিশ ও প্রশাসন পরিস্থিতি নজরদারি করছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে, অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে চলবে এবং তারা সরকারী উচ্চ পর্যায় থেকে ন্যায্য সিদ্ধান্তের আশা করছেন।এটি শুধু একটি রেজাল্টের প্রতিবাদ নয় এটি একটি প্রজন্মের স্বপ্ন ও শিক্ষার মর্যাদার প্রতিফলন।

শিক্ষাঙ্গন

নূরানী স্কলারশিপ-২০২৬ নিয়ে টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশ নের জরুরি সভা নূরানী স্কলারশিপ-২০২৬ নিয়ে টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশ নের জরুরি সভা

নূরানী স্কলারশিপ-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা ও জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

আগস্ট ১৬, ২০২৬
মধুপুরে শিশুমেলা অনুষ্ঠিত ১৭ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা মধুপুরে শিশুমেলা অনুষ্ঠিত ১৭ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

মধুপুরে শিশুমেলা অনুষ্ঠিত ১৭ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বৃহ...

জুলাই ২৩, ২০২৬

0 মন্তব্য