সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত শহীদ সাংবাদিকদের স্মরণ ও সংগঠনের উপদেষ্টার সুস্থতা কামনা
সাংবাদিকতা করতে গিয়ে নিহত ও পঙ্গুত্ববরণকারী সাংবাদিকদের স্মরণ, প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত এবং সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা শেখ জাহিদুল ইসলামের দ্রুত সুস্থতা কামনায় খুলনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন খুলনা জেলা শাখার উদ্যোগে নগরীর ফুলবাড়ি এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। কার্যালয়টির ঠিকানা ২৮০/১, পুরাতন কুয়েট রোড, ফুলবাড়ি, খানজাহান আলী থানা, খুলনা।
অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকতা পেশায় দায়িত্ব পালন করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছেন এবং বিভিন্ন সময়ে পঙ্গুত্ব বরণ করেছেন, সেই সব শহীদ সাংবাদিকদের স্মরণ করা হয়। তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ ছাড়া প্রয়াত সাংবাদিকদের আত্মীয়-স্বজন এবং সাংবাদিকদের বাবা-মায়ের রুহের মাগফিরাত কামনাতেও বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা শেখ জাহিদুল ইসলামের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
দোয়া মাহফিল শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও নানা অসঙ্গতি তুলে ধরে জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সাংবাদিককে নানা ধরনের চাপ, হুমকি ও হয়রানির মুখোমুখি হতে হয়। তাই সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত অধিকার নিশ্চিত করা জরুরি।
বক্তারা সাংবাদিকদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার, প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল মহলের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন খুলনা জেলা শাখার সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদিকা এবং কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Tags:
সাংবাদিক
সুরক্ষা
কল্যাণ
ফাউন্ডেশনের
দোয়া
মাহফিল
আলোচনা
সভা
সাংবাদিকতা করতে গিয়ে নিহত ও পঙ্গুত্ববরণকারী সাংবাদিকদের স্মরণ, প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত এবং সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের...
আগস্ট ২৪, ২০২৬

