সারা দেশ

রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি, জ্বালানি প্রতিমন্ত্রী

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
মার্চ ৭, ২০২৬
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি, জ্বালানি প্রতিমন্ত্রী
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি, জ্বালানি প্রতিমন্ত্রী দেশে দীর্ঘমেয়াদে জ্বালানি সংকট এড়াতে আগামী রবিবার (৮ মার্চ) থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগ এলাকায় একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে এবং দীর্ঘমেয়াদে কোনো ধরনের সংকট তৈরি না হওয়ার লক্ষ্যে এই রেশনিং পদ্ধতি চালু করা হচ্ছে। এর মাধ্যমে জ্বালানি তেলের অপচয় ও অতিরিক্ত মজুদ রোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।তিনি আরও জানান এ বিষয়ে খুব শিগগিরই পেট্রোল পাম্পগুলোর জন্য লিখিত নির্দেশনা জারি করা হবে। নির্দেশনায় কীভাবে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে সে বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা থাকবে।সরকারের এ সিদ্ধান্ত কার্যকর হলে দেশের সব পেট্রোল পাম্পে নির্ধারিত নিয়ম অনুযায়ী সীমিত পরিমাণে জ্বালানি তেল সরবরাহ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় রাখতে সরকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে বলেও জানান প্রতিমন্ত্রী।

সারা দেশ

দেলদুয়ারের ডুবাইল ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত দেলদুয়ারের ডুবাইল ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

দেলদুয়ারের ডুবাইল ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত টাঙ্গাইলের দেলদুয়ার থানাধীন ডুবাইল ইউনিয়ন কমিউনিটি পুলিশ ও দেলদুয়ার থানা পুলি...

সেপ্টেম্বর ৩, ২০২৬
দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার 
পুরস্কার বিতরণ দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নেত্রকোনার দুর্গাপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) বিকেলে ডনবস্কো...

সেপ্টেম্বর ৩, ২০২৬

0 মন্তব্য