সারা দেশ

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাড়ির আঙিনায় গাঁজা চাষ, ভূঞাপুরে ১১টি গাঁজা গাছসহ আটক ১

রুবেল রানা
রুবেল রানা স্টাফ রিপোর্টার ( জামালপুর )
জুলাই ৭, ২০২৬
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাড়ির আঙিনায় গাঁজা চাষ, ভূঞাপুরে ১১টি গাঁজা গাছসহ আটক ১
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাড়ির আঙিনায় গাঁজা চাষ, ভূঞাপুরে ১১টি গাঁজা গাছসহ আটক ১
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাড়ির আঙিনায় গাঁজা চাষ, ভূঞাপুরে ১১টি গাঁজা গাছসহ আটক ১ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাড়ির আঙিনায় গাঁজা চাষের অভিযোগে আলামিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে তার বাড়ি থেকে ১১টি পরিপক্ব গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর দক্ষিণপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত আলামিন ওই গ্রামের মৃত বাদশাহ মিয়ার ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাড়ির আঙিনায় গোপনে গাঁজা চাষ করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আলামিনের বাড়ির আঙিনা তল্লাশি করে ১১টি বড় আকারের গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ সময় তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাশিদুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১টি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে আলামিনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজা গাছ জব্দ করা হয়েছে।” তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আলামিনের বিরুদ্ধে ভূঞাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি। স্থানীয়দের মতে, আবাসিক এলাকায় এভাবে গাঁজা চাষের ঘটনা প্রকাশ্যে আসায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Tags: প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাড়ির আঙিনায় গাঁজা চাষ

সারা দেশ

টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি

টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ সায়ফুজ্জামান...

আগস্ট ২১, ২০২৬
রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে ‘পিংক বাস’, উদ্বোধন কাল রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে ‘পিংক বাস’, উদ্বোধন কাল

রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ...

আগস্ট ১৭, ২০২৬

0 মন্তব্য