প্রাণী চিকিৎসায় আধুনিক সেবা সম্প্রসারণে নতুন উদ্যোগ মানসম্মত ওষুধ বিতরণের উদ্বোধন
প্রাণী চিকিৎসায় আধুনিক সেবা সম্প্রসারণে নতুন উদ্যোগ মানসম্মত ওষুধ বিতরণের উদ্বোধন
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা এবং আধুনিক চিকিৎসাসেবা দেশের সব অঞ্চলে সম্প্রসারণের লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এ লক্ষ্যে কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল ক্যাম্পাসে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় প্রাণী চিকিৎসাসেবার মানোন্নয়ন, হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার এবং মাঠপর্যায়ে সেবার পরিধি বিস্তারের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে চিকিৎসাসেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে ২০২৫–২০২৬ অর্থবছরে ক্রয়কৃত প্রাণী চিকিৎসার প্রয়োজনীয় ওষুধ, কেমিক্যালস আধুনিক যন্ত্রপাতি এবং শল্যচিকিৎসার সরঞ্জাম মাঠপর্যায়ে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।বক্তারা বলেন প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই মানুষের স্বাস্থ্যসেবার পাশাপাশি প্রাণিসম্পদ খাতের উন্নয়নেও সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক ও মানসম্মত প্রাণী চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন দক্ষ জনবল গড়ে তোলা এবং উন্নত চিকিৎসা সরঞ্জাম সরবরাহের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Tags:
প্রাণী
চিকিৎসায়
আধুনিক
সেবা
সম্প্রসারণে
নতুন
উদ্যোগ
মানসম্মত
টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ সায়ফুজ্জামান...
আগস্ট ২১, ২০২৬
রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ...
আগস্ট ১৭, ২০২৬

