সারা দেশ

পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে পুলিশ লাইনস্ টাঙ্গাইলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
মার্চ ৫, ২০২৬
পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে পুলিশ লাইনস্ টাঙ্গাইলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে পুলিশ লাইনস্ টাঙ্গাইলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে জেলা পুলিশ টাঙ্গাইল-এর আয়োজনে পুলিশ লাইনস্ মাল্টিপারপাস শেডে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পুলিশ টাঙ্গাইল অঞ্চল-এর পুলিশ সুপার মোহাম্মদ সোহেল রানা পিপিএম এবং পিবিআই টাঙ্গাইল জেলা-এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ হাফিজুর রহমান।ইফতার ও দোয়া মাহফিলে দেশ-জাতির কল্যাণ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি এবং পুলিশপ্রশাসনের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রবিউল ইসলাম পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আদিবুল ইসলাম পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব কাজী শাহনেওয়াজ পিপিএম-সেবা জেলার সকল সার্কেল কর্মকর্তা এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আন্তরিকতার মধ্য দিয়ে অনুষ্ঠিত এ ইফতার ও দোয়া মাহফিল পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন ।

সারা দেশ

যশোরে সরকারি চাকরি দেওয়ার প্রলোভনে ২০ লাখ টাকার বেশি নেওয়ার অভিযোগ, যশোরে টিটিসি কর্মচারীর বিরুদ্ধে যশোরে সরকারি চাকরির প্রলোভনে ২০ লাখের বেশি টাকা নেওয়ার অভিযোগ টিটিসি কর্মচারীর বিরুদ্ধে

যশোরে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে ২০ লাখ টাকার বেশি নেওয়ার অভিযোগ উঠেছে যশোর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (ট...

সেপ্টেম্বর ১, ২০২৬
জন্মাষ্টমী ঘিরে নেত্রকোনায় পুলিশের বিশেষ মতবিনিময় সভা

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা জন্মাষ্টমী ঘিরে নেত্রকোনায় পুলিশের বিশেষ মতবিনিময় সভা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা

আসন্ন শুভ জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে নেত্রকোনা জেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে জেলা পুলিশের বি...

আগস্ট ৩১, ২০২৬

0 মন্তব্য