সারা দেশ

পবিত্র রমজান উপলক্ষে সখিপুর থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
মার্চ ৭, ২০২৬
পবিত্র রমজান উপলক্ষে সখিপুর থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পবিত্র রমজান উপলক্ষে সখিপুর থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে টাঙ্গাইলের সখিপুর থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সখিপুর থানা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।সখিপুর থানা টাঙ্গাইলের উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব কাজী শাহনেওয়াজ পিপিএম-সেবা। ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বাংলাদেশ পুলিশ সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সখিপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব এ.কে.এম মামুনুর রশীদ। এছাড়াও সখিপুর থানার অফিসার ইনচার্জসহ থানায় কর্মরত অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।ইফতার মাহফিল শেষে উপস্থিত অতিথিরা রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সম্প্রীতি সহমর্মিতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সারা দেশ

দেলদুয়ারের ডুবাইল ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত দেলদুয়ারের ডুবাইল ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

দেলদুয়ারের ডুবাইল ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত টাঙ্গাইলের দেলদুয়ার থানাধীন ডুবাইল ইউনিয়ন কমিউনিটি পুলিশ ও দেলদুয়ার থানা পুলি...

সেপ্টেম্বর ৩, ২০২৬
দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার 
পুরস্কার বিতরণ দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নেত্রকোনার দুর্গাপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) বিকেলে ডনবস্কো...

সেপ্টেম্বর ৩, ২০২৬

0 মন্তব্য