পবিত্র কুরআনের সবক প্রদান উপলক্ষে দোয়া ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ভূঞারচক এলাকায় অবস্থিত মদিনাতুল উলুম নিযামিয়া মাদরাসার উদ্যোগে পবিত্র কুরআনের সবক প্রদান উপলক্ষে দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টায় মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সভাপতি জনাব আবু মোঃ ঈসা মুনিম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মাহবুল্লাহ কাসেমী আরো উপস্থিত ছিলেন ইকরা নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা হারুনুর রশিদ।প্রধান আলোচক বলেন,
“পবিত্র কুরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের জন্য। যারা ছোটবেলা থেকে কুরআনের শিক্ষায় শিক্ষিত হয়, তারা নৈতিকতা, মানবিকতা ও আদর্শে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে ওঠে। মাদরাসার এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
মাদরাসার মুহতামিম মুফতি রেজওয়ানুল হক রাহমানি বলেন,
“আমাদের লক্ষ্য শুধু হিফজ বা সবক প্রদান নয়; বরং শিক্ষার্থীদেরকে কুরআনের আলোকে আমলযোগ্য জীবন গঠনে প্রস্তুত করা। দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিক ও আদর্শিক শিক্ষায়ও আমরা গুরুত্ব দিয়ে থাকি।”
অনুষ্ঠানে এছাড়াও আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন হযরত মাওলানা জয়নাল আবেদীন, সাংবাদিক শেখ মাহদী হাসান শিবলী, হাফেজ হযরত আলী। আরোও উপস্থিত ছিলেন, জনাব হাজী আ.মান্নান, জনাব তোতা মিয়া, প্রফেসর ফরহাদ মিয়া, ড. সাইদুর রহমান সুমন, জনাব হাবিবুল্লাহ সুজন, জনাব সিদ্দিকুর রহমান, জনাব মওদুদ আহমাদ লিমন, কাজি নাজমুল ইসলামসহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা পবিত্র কুরআনের শিক্ষা বিস্তারে মাদরাসার ভূমিকার প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের কুরআনের আলোকে জীবন গঠনের আহ্বান জানান।
শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি মিজানুর রহমান।
নূরানী স্কলারশিপ-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা ও জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার...
মধুপুরে শিশুমেলা অনুষ্ঠিত ১৭ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বৃহ...

