আইন-অপরাধ

খাগড়াছড়ি থেকে ইমন হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে পিবিআই নারায়ণগঞ্জ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক অনলাইন
অক্টোবর ২৩, ২০২৫
খাগড়াছড়ি থেকে ইমন হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে পিবিআই নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যাটারিচালিত অটোরিকশার চোর ধরতে গিয়ে ছুরিকাঘাতে নিহত ইমন মিয়া (২২) হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় দুই আসামিকে খাগড়াছড়ি জেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ।

মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) সকালে পিবিআই নারায়ণগঞ্জ জেলার উপ-পুলিশ পরিদর্শক মোঃ রিয়াজ উদ্দিন রনির নেতৃত্বে খাগড়াছড়ি সদর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে আসামি আল মাহাবুব (৩৭) ও তার পিতা দিল মোহাম্মদ (৬৫)-কে গ্রেফতার করা হয়।

পিবিআই জানায়, গত ৫ অক্টোবর রাতে আড়াইহাজার উপজেলার মারুয়াদী এলাকায় অটোরিকশা চুরির অভিযোগে একজনকে আটক করলে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ইমন মিয়া গুরুতর আহত হন এবং পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে গ্রেফতার (২৩) ৬৫ পিস ইয়াবা উদ্ধার টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে গ্রেফতার (২৩) ৬৫ পিস ইয়াবা উদ্ধার

গ্রেফতারকৃত দুই আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বুধবার (২২ অক্টোবর) তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত চার দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পিবিআই নারায়ণগঞ্জ জেলা কর্তৃপক্ষ জানায়, “ঘটনার মূল রহস্য উদঘাটন ও বাকি আসামীদের গ্রেফতারে পিবিআই-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আইন-অপরাধ

টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে গ্রেফতার (২৩) ৬৫ পিস ইয়াবা উদ্ধার টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে গ্রেফতার (২৩) ৬৫ পিস ইয়াবা উদ্ধার

টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে গ্রেফতার (২৩) ৬৫ পিস ইয়াবা উদ্ধার অপরাধ দমনে টাঙ্গাইল জেলা পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায়...

সেপ্টেম্বর ৫, ২০২৬
মেলান্দহে ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ নারী আটক, পুলিশের কাছে সোপর্দ মেলান্দহে ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ নারী আটক, পুলিশের কাছে সোপর্দ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে মিতু রানী নামে এক নারীকে ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ...

সেপ্টেম্বর ৩, ২০২৬

0 মন্তব্য