রাজনীতি

অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডার নাগরিকত্ব ত্যাগ করে নির্বাচনে টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল

নাদিম তালুকদার
নাদিম তালুকদার স্টাফ রিপোর্টার ( মুক্তধ্বনি )
জানুয়ারী ৭, ২০২৬
অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডার  নাগরিকত্ব ত্যাগ করে নির্বাচনে  টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল
অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডার নাগরিকত্ব ত্যাগ করে নির্বাচনে টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেলের নির্বাচন কমিশনে ২৪ ডিসেম্বর জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তিনি নির্বাচনের আগে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডার নাগরিকত্ব ত্যাগ করেন। একসময় তিনি একই সঙ্গে বাংলাদেশের পাশাপাশি ওই দেশের নাগরিক ছিলেন। হলফনামায় উল্লেখ করা হয়, ৫০ বছর বয়সী এই ব্যবসায়ীর বার্ষিক আয় আট কোটি ৩৪ লাখ ৭৩ হাজার ৬২১ টাকা। তার নামে তিনটি মামলা থাকলেও একটি খারিজ, একটি থেকে অব্যাহতি এবং অপরটি উচ্চ আদালতে স্থগিত রয়েছে।সালাউদ্দিন আলমগীরের নিজের নামে কোনো গাড়ি নেই। তবে তার স্ত্রীর নামে তিন কোটি ২২ লাখ ৯০ হাজার টাকা দামের একটি গাড়ি রয়েছে। সম্পদের হিসাবে তার নগদ অর্থ, ব্যাংক আমানত, শেয়ার ও জমিসহ বিপুল সম্পদের তথ্য উল্লেখ করা হয়েছে। বিএনপির মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

রাজনীতি

ডেঙ্গু প্রতিরোধে খুলনায় স্বেচ্ছাসেবক দলের মশক নিধন কর্মসূচি ডেঙ্গু প্রতিরোধে খুলনায় স্বেচ্ছাসেবক দলের মশক নিধন কর্মসূচি

খুলনা মহানগরীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে মশক নিধন কর্মসূচি শুরু করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর। সংগঠনের আহ্বায়ক **মিরাজুর...

আগস্ট ২৩, ২০২৬
ডেঙ্গু মোকাবিলায় নিজস্ব ফগার মেশিন নিয়ে মাঠে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল ডেঙ্গু মোকাবিলায় নিজস্ব ফগার মেশিন নিয়ে মাঠে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:খুলনায় ভয়াবহ ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় জনসচেতনতা ও মশক নিধন কার্যক্রম জোরদারে মাঠে নেমেছে খুলনা মহানগর স্বে...

আগস্ট ২১, ২০২৬

0 মন্তব্য