কৃষিই সমৃদ্ধি: সরিষাবাড়ীতে ফসলের নিবিড়তা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
জামালপুরের সরিষাবাড়ীতে কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদি জমির সর্বোত্তম ব্যবহার এবং কৃষকের আয় বাড়ানোর লক্ষ্যে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন ২০২৬) উপজেলা পরিষদ অডিটোরিয়াম, সরিষাবাড়ীতে আয়োজিত এ কর্মশালার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সরিষাবাড়ী, জামালপুর। এতে সহযোগিতা করে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি প্রকল্প (১ম সংশোধিত)।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরিফ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্পটির পরিচালক মোঃ মোস্তফা কামাল।
স্বাগত বক্তব্য প্রদান করেন সরিষাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা।
বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং একই জমিতে বছরে একাধিক ফসল উৎপাদনের মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের কৃষকদের আরও উৎপাদনমুখী ও প্রযুক্তিনির্ভর কৃষিকাজে উদ্বুদ্ধ করতে সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
তারা আরও বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের জীবনমান উন্নয়ন এবং টেকসই কৃষি ব্যবস্থার বিকাশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি হস্তান্তর এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে কৃষিকে আরও লাভজনক ও টেকসই করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
যশোরের শার্শা উপজেলায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর এক ব্যক্তি নিজে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমি...
বিএনপি‘র প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনাসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (...

