জ্বালানি তেল কেনার সীমা বেঁধে দিল সরকার
জ্বালানি তেল কেনার সীমা বেঁধে দিল সরকারমোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার, ব্যক্তিগত গাড়িতে ১০ লিটার
৬ মার্চ ২০২৬ ইং তারিখে দেশে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা ও ফিলিং স্টেশনগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়ের প্রেক্ষাপটে তেল বিক্রির ওপর সীমা নির্ধারণ করেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে নির্দিষ্ট পরিমাণের বেশি জ্বালানি তেল কিনতে পারবেন না যানবাহনের চালকরা।শুক্রবার (৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এতে বলা হয়, দেশে ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় ৯৫ শতাংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। বৈশ্বিক সংকটজনিত পরিস্থিতির কারণে মাঝে মাঝে আমদানি কার্যক্রম বাধাগ্রস্ত বা বিলম্বিত হচ্ছে। এর মধ্যে জ্বালানি তেলের মজুত পরিস্থিতি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক খবর ছড়িয়ে পড়ায় ভোক্তাদের মধ্যে অতিরিক্ত তেল কেনার প্রবণতা দেখা দিয়েছে।বিপিসি জানায়, অতিরিক্ত চাহিদা মেটাতে অনেক ডিলারও ডিপো থেকে স্বাভাবিকের চেয়ে বেশি জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করছেন। এমনকি কিছু ভোক্তা ও ডিলার প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করে অবৈধভাবে মজুত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই তেল বিক্রির সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে।নতুন নির্দেশনা অনুযায়ী একটি মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার পেট্রল বা অকটেন দেওয়া যাবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে দিনে সর্বোচ্চ ১০ লিটার তেল নেওয়া যাবে। এসইউভি বা মাইক্রোবাসে দিনে ২০ থেকে ২৫ লিটার তেল সরবরাহ করা হবে।এছাড়া পিকআপ ও লোকাল বাস দিনে ৭০ থেকে ৮০ লিটার ডিজেল নিতে পারবে। অন্যদিকে দূরপাল্লার বাস ট্রাক কাভার্ডভ্যান ও কনটেইনার ট্রাকের জন্য দৈনিক ২০০ থেকে ২২০ লিটার ডিজেল সরবরাহের সীমা নির্ধারণ করা হয়েছে।বিপিসি আরও জানিয়েছে ফিলিং স্টেশনগুলোকে জ্বালানি তেল বিক্রির সময় তেলের ধরন পরিমাণ ও মূল্য উল্লেখ করে ভোক্তাকে রসিদ দিতে হবে। পরবর্তীতে তেল নিতে গেলে আগের রসিদ প্রদর্শন করতে হবে।সংস্থাটি বলছে, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে নিয়মিত চালান আনা হচ্ছে এবং দেশের বিভিন্ন ডিপোতে রেল ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে তেল সরবরাহ অব্যাহত রয়েছে। খুব শিগগিরই দেশে পর্যাপ্ত মজুত গড়ে উঠবে বলেও আশা করা হচ্ছে।উল্লেখ্য মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহে চাপ তৈরি হয়েছে। এর প্রভাবেই দেশে সম্ভাব্য সংকটের আশঙ্কা তৈরি হওয়ায় অনেক ভোক্তা আতঙ্কিত হয়ে ফিলিং স্টেশনগুলোতে ভিড় করছেন।
দেলদুয়ারের ডুবাইল ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত টাঙ্গাইলের দেলদুয়ার থানাধীন ডুবাইল ইউনিয়ন কমিউনিটি পুলিশ ও দেলদুয়ার থানা পুলি...
সেপ্টেম্বর ৩, ২০২৬
নেত্রকোনার দুর্গাপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) বিকেলে ডনবস্কো...
সেপ্টেম্বর ৩, ২০২৬

