সারা দেশ

জনদুর্ভোগ লাঘবে নলিন বাজার-ঢাকা রুটে বিআরটিসি এসি বাস চালুর উদ্যোগ

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
মে ২২, ২০২৬
জনদুর্ভোগ লাঘবে নলিন বাজার-ঢাকা রুটে বিআরটিসি এসি বাস চালুর উদ্যোগ
জনদুর্ভোগ লাঘবে নলিন বাজার-ঢাকা রুটে বিআরটিসি এসি বাস চালুর উদ্যোগ এলাকার সাধারণ যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে নলিন বাজার-ঢাকা রুটে বিআরটিসি এসি বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আব্দুস সালাম পিন্টু এমপি মহোদয়।জানা গেছে, যাত্রীসেবাকে সহজ ও সাশ্রয়ী করতে তিনি বিআরটিসি কর্তৃপক্ষকে প্রতি সিটের ভাড়া সর্বোচ্চ ৩৫০ টাকা নির্ধারণের অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে চাকরিজীবী ও নিয়মিত ঢাকাগামী যাত্রীদের সুবিধার্থে ভোর ৫টার মধ্যেই বাস চলাচল শুরুর নির্দেশনা দেন, যাতে নলিন বাজার এলাকার মানুষ সময়মতো ঢাকায় পৌঁছে অফিস করতে পারেন।স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এই রুটে আরামদায়ক ও নির্ভরযোগ্য পরিবহন ব্যবস্থার অভাব ছিল। বিশেষ করে চাকরিজীবী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের প্রতিদিন যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো। নতুন এ উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ মানুষের যাতায়াতে স্বস্তি ফিরবে বলে মনে করছেন তারা। এ বিষয়ে এলাকাবাসী বলেন, স্বল্প ভাড়ায় বিআরটিসি এসি বাস চালু হলে সাধারণ মানুষের যাতায়াত আরও নিরাপদ, আরামদায়ক ও সময়সাশ্রয়ী হবে।
Tags: জনদুর্ভোগ লাঘবে নলিন বাজার-ঢাকা রুটে বিআরটিসি এসি বাস

সারা দেশ

টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি

টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ সায়ফুজ্জামান...

আগস্ট ২১, ২০২৬
রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে ‘পিংক বাস’, উদ্বোধন কাল রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে ‘পিংক বাস’, উদ্বোধন কাল

রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ...

আগস্ট ১৭, ২০২৬

0 মন্তব্য