জামালপুর জেলা পুলিশ-এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
জামালপুর জেলা পুলিশ-এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
১৫ ফেব্রুয়ারি ২০২৬: জেলার পুলিশ সদস্যদের কল্যাণ, পেশাগত মানোন্নয়ন ও কর্মদক্ষতা মূল্যায়নের লক্ষ্যে জামালপুর জেলা পুলিশ-এর ফেব্রুয়ারি/২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক।সভায় শুরুতেই বিগত কল্যাণ সভায় উত্থাপিত বিভিন্ন সমস্যা ও আবেদন পর্যালোচনা করে সেগুলোর বাস্তবায়ন অগ্রগতি উপস্থাপন করা হয়। পাশাপাশি চলতি মাসে প্রাপ্ত আবেদনসমূহের আলোকে পুলিশ সদস্যদের নানাবিধ সুবিধা-অসুবিধা নিরসনে প্রয়োজনীয় কল্যাণমূলক সিদ্ধান্ত গৃহীত হয়।পুলিশ হেডকোয়ার্টার্স প্রণীত অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে জানুয়ারি/২০২৬ মাসের সার্বিক কর্মমূল্যায়নে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে অফিসার ও ফোর্স সদস্যদের পুরস্কৃত করা হয়। এতে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম পিপিএম (দেওয়ানগঞ্জ সার্কেল) শ্রেষ্ঠ সার্কেল হিসেবে মনোনীত হন। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মনসুর আহাম্মদ এবং বকশীগঞ্জ থানার ওসি মোঃ মকবুল হোসেন।
এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে আরও যারা পুরস্কার অর্জন করেন তারা হলেন—নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মকবুল হোসেন (শ্রেষ্ঠ আইসি), সরিষাবাড়ি থানার এসআই (নিঃ) মোঃ চাঁন মিয়া (শ্রেষ্ঠ এসআই), জেলা গোয়েন্দা শাখা-১ এর এসআই (নিঃ) মোঃ এহসানুল হক (শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী ও শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী), ট্রাফিক বিভাগের টিএসআই রাশেদুল ইসলাম (শ্রেষ্ঠ প্রসিকিউশন দাখিলকারী অফিসার), বকশীগঞ্জ থানার এএসআই (নিঃ) আশরাফুল আলম শান্ত (শ্রেষ্ঠ এএসআই) এবং জামালপুর থানার এসআই (নিঃ) মোঃ সিরাজুল ইসলাম (শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার)।
অনুষ্ঠানে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (নিঃ) দেবাশীষ চন্দ্র দত্তকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা তাদের পেশাগত ও ব্যক্তিগত সুবিধা-অসুবিধার বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে সবার বক্তব্য শুনে তাৎক্ষণিক সমাধানের নির্দেশনা প্রদান করেন এবং পেশাদারিত্ব শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।সভা শেষে জেলা পুলিশের আয়োজনে এক বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোরশেদা খাতুন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ ইমরুল হাসান মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁঞাসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ তদন্ত কর্মকর্তা বিভিন্ন ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের সদস্য এবং সিভিল স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ সায়ফুজ্জামান...
আগস্ট ২১, ২০২৬
রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ...
আগস্ট ১৭, ২০২৬

