সারা দেশ

গোপালপুরে কাহেতার উদ্যোগে ১০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

গোপালপুর (টাঙ্গাইল)
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
গোপালপুরে কাহেতার উদ্যোগে ১০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল  ইউনিয়নের  স্বেচ্ছাসেবী সংগঠন নিঃস্বার্থ সংগঠন কাহেতা (সক) এর উদ্যোগে গ্রামের পিছিয়ে পড়া ১০০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার, ১৯ ফেব্রুয়ারি (পহেলা রমজান) সকাল ১১টায়  এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে মুড়ি, ছোলা, খেজুর, ডাল, চিনি ও পিয়াজসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০২১ সাল থেকে কাহেতা (সক) বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাস উপলক্ষে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়াতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিকী মামুন, সহ-সভাপতি শরিফুল ইসলাম মিলনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

সারা দেশ

টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি

টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ সায়ফুজ্জামান...

আগস্ট ২১, ২০২৬
রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে ‘পিংক বাস’, উদ্বোধন কাল রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে ‘পিংক বাস’, উদ্বোধন কাল

রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ...

আগস্ট ১৭, ২০২৬

0 মন্তব্য