গোপালপুরে জমি সংক্রান্ত বিরোধে চাঁদাবাজির অভিযোগে হামলা, গুরুতর আহত ৩
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ২ নম্বর হাদিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের করিয়াটা গ্রামে জমি সংক্রান্ত চাঁদা আদায়ের উদ্দেশ্যে পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা যায়, ২ নম্বর হাদিরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সুমন (৩৫), পিতা সুজাত আলী এবং তার খালাতো ভাই সোহেল (৩০), পিতা তুতা মিয়া, মিলে গোপালপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হেদায়েতুল্লাহ বাদশার বড় মেয়ের জামাতা ও ২ নম্বর হাদিরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম খালেক ভুঁইয়ার ভাগিনা দুদু মিয়া (৬০), তার ভাই মোঃ হাফিজ (৫০) এবং তাদের ভাগিনা, মোঃ সেলিম রেজা (২৮)-এর ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
হামলার পর এলাকাবাসী আহতদের উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে মোঃ হাফিজের মাথায় একাধিক আঘাত গুরুতর হওয়ায় তাকে ও মোঃ সেলিম রেজাকে টাঙ্গাইল সদর হাসপাতালে রেফার্ড করা হয়। পরে মোঃ হাফিজের অবস্থার আরও অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, সোহেল দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত এবং তার মামা রিপনের সঙ্গে মিলে এলাকায় চাঁদাবাজি ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তারা গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত সুরুজের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিল বলেও দাবি করেছেন এলাকাবাসী।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয়রা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রশ্ন উঠেছে, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে কীভাবে এসব অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
মানিকগঞ্জের সাটুরিয়ায় নির্জন এলাকায় অজ্ঞাতপরিচয় এক নারীকে হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। হত্য...
বহুআলোচিত মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছে হাইকোর্ট। এ মামলায় প্রধান আসাম...

