সারা দেশ

গোপালপুরে ১০ পিস ইয়াবাসহ নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

এস,কে শিপন
এস,কে শিপন গোপালপুর, প্রতিনিধি
সেপ্টেম্বর ৫, ২০২৬
গোপালপুরে ১০ পিস ইয়াবাসহ নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
গোপালপুরে ১০ পিস ইয়াবাসহ নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
গোপালপুরে ১০ পিস ইয়াবাসহ নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ​টাঙ্গাইলের গোপালপুরে পুলিশি অভিযানে ইয়াবা বিক্রির সময় নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে উপজেলার নন্দনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে গোপালপুর থানা পুলিশ। ​আটক ব্যক্তিরা হলেন—উপজেলার নঠুরচর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. সোহাগ মিয়া (৩১), একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. কামরুল হাসান (১৯) এবং নন্দনপুর গ্রামের মো. সোহেলের স্ত্রী মোছা. শিল্পী বেগম (৫৫)। ​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নন্দনপুর গ্রামে শিল্পী বেগমের বাড়ির সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে ইয়াবা কেনাবেচার প্রস্তুতিকালে হাতেনাতে ওই তিনজনকে আটক করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি করে সর্বমোট ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ​এ ঘটনায় উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোপালপুর থানার এসআই মো. হাবিবুল্লাহ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের মাদকবিরোধী অভিযান সামনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
Tags: গোপালপুরে পিস ইয়াবাসহ নারীসহ মাদক কারবারি গ্রেপ্তার টাঙ্গাইলের

সারা দেশ

গোপালপুরে ১০ পিস ইয়াবাসহ নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার গোপালপুরে ১০ পিস ইয়াবাসহ নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

গোপালপুরে ১০ পিস ইয়াবাসহ নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ​টাঙ্গাইলের গোপালপুরে পুলিশি অভিযানে ইয়াবা বিক্রির সময় নারীসহ তিন মাদক কারবারিকে গ্...

সেপ্টেম্বর ৫, ২০২৬
টাঙ্গাইল জেলা পরিষদের সামনের লেকের পাড় অবহেলিত ও ঝুঁকিপূর্ণ: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা। টাঙ্গাইল জেলা পরিষদের সামনের লেকের পাড় অবহেলিত ও ঝুঁকিপূর্ণ: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা।

টাঙ্গাইল জেলা পরিষদের ঠিক সামনেই অবস্থিত মনোরম লেকের পাড়। প্রতিদিন অনেক মানুষ এখানে একটু প্রশান্তির খোঁজে আসেন। তবে দীর্ঘদিন ধরে সঠিক রক্ষণা...

সেপ্টেম্বর ৪, ২০২৬

0 মন্তব্য