বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকান-মার্কেট বন্ধে টাঙ্গাইলে পল্লী বিদ্যুতের নৈশ অভিযান
বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকান-মার্কেট বন্ধে টাঙ্গাইলে পল্লী বিদ্যুতের নৈশ অভিযান
মো: সাজিদ পিয়াল , টাংগাইল
বিদ্যুৎ সাশ্রয় ও লোডশেডিং নিয়ন্ত্রণে রাত ৮টার পর দোকান শপিংমল ও মার্কেট বন্ধ রাখারবিষয়েজনসচেতনতা তৈরিতে নৈশ অভিযান পরিচালনা করছে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি।বিদ্যুৎ মন্ত্রণালয়ের জারিকৃত নির্দেশনা এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্দেশনার আলোকে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের নির্দেশে কর্মকর্তা-কর্মচারীরা এ কার্যক্রম পরিচালনা করছেন।অভিযানের অংশ হিসেবেবিভিন্নব্যবসাপ্রতিষ্ঠান ওমার্কেটের গ্রাহকদের সঙ্গে কথা বলে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার বিষয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে গ্রাহকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে।এ ছাড়া বিদ্যুৎ চুরি ও অপচয় রোধে অবৈধ বিদ্যুৎ সংযোগবিচ্ছিন্নেঅভিযানও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি।বিদ্যুৎ সাশ্রয় অবৈধ সংযোগ বন্ধ এবং লোডশেডিং নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
Tags:
বিদ্যুৎ
সাশ্রয়ে
রাত
৮টার
দোকান-মার্কেট
বন্ধে
টাঙ্গাইলে
পল্লী
বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকান-মার্কেট বন্ধে টাঙ্গাইলে পল্লী বিদ্যুতের নৈশ অভিযান মো: সাজিদ পিয়াল , টাংগাইল বিদ্যুৎ সাশ্রয় ও লোডশেডিং নি...
সেপ্টেম্বর ৫, ২০২৬
উৎসাহ-উদ্দীপনা, উৎসবমুখর পরিবেশ আর হাজারো দর্শকের করতালিতে মুখরিত নেত্রকোনার ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠ। দীর্ঘদিন পর বড় পরিসরে ফুটবল টুর্নাম...
সেপ্টেম্বর ৪, ২০২৬

