ঈদ সামনে রেখে জমজমাট ঐতিহ্যবাহী পিংনা গরুর হাট
ঈদ সামনে রেখে জমজমাট ঐতিহ্যবাহী পিংনা গরুর হাট
সকাল থেকেই শুরু গরু কেনাবেচা, বিক্রি বেড়েছে প্রায় তিন গুণ
স্টাফ রিপোর্টার : এস কে শিপন
আজ শুক্রবার। আর মাত্র ছয় দিন পরই পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে আজ থেকেই জমে উঠেছে জামালপুর জেলার ঐতিহ্যবাহী পিংনা গরুর হাট। অন্যান্য শুক্রবারের তুলনায় আজকের হাট ছিল ব্যতিক্রমী ও চোখে পড়ার মতো।
সাধারণত প্রতি শুক্রবার সকালে হাট বসলেও গরু কেনাবেচা শুরু হয় দুপুরের পর থেকে। কিন্তু ঈদকে কেন্দ্র করে আজ সকাল থেকেই গরু কেনাবেচা শুরু হয়ে যায়। হাট খোলার পরপরই ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে পুরো এলাকা হয়ে ওঠে উৎসবমুখর।
আজকের হাটে শুধু আশপাশের এলাকার মানুষই নয়, বরং দূর-দূরান্ত থেকে আগত অসংখ্য ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি লক্ষ্য করা গেছে। হাটে ছোট আকারের গরুর পাশাপাশি বড় ও মাঝারি আকারের কোরবানিযোগ্য গরুর সংখ্যাও ছিল উল্লেখযোগ্য। ফলে ক্রেতাদের পছন্দের পরিধিও ছিল অনেক বিস্তৃত।
হাট সংশ্লিষ্ট সূত্র জানায়, অন্যান্য সাধারণ দিনের তুলনায় আজ গরু কেনাবেচা হয়েছে প্রায় তিন গুণ বেশি। সকাল থেকেই মানুষের ভিড় বাড়তে থাকে এবং দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত হাটে ছিল ব্যাপক ব্যস্ততা।
দুপুরের পর বিকেল চারটা নাগাদ ঐতিহ্যবাহী পিংনা গরুর হাট পরিদর্শনে আসেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য ফরিদুল কবির শামিন তালুকদার। তিনি হাটের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন।
ঈদ যত ঘনিয়ে আসছে, ততই পিংনা গরুর হাটে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী দিনগুলোতে এই ঐতিহ্যবাহী হাটে কেনাবেচা আরও বাড়বে এবং ঈদের আগে শেষ মুহূর্ত পর্যন্ত হাট থাকবে জমজমাট।
Tags:
সামনে
রেখে
জমজমাট
ঐতিহ্যবাহী
পিংনা
গরুর
হাট
সকাল
টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ সায়ফুজ্জামান...
আগস্ট ২১, ২০২৬
রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ...
আগস্ট ১৭, ২০২৬

