সারা দেশ

দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আল আমিন হাওলাদার
আল আমিন হাওলাদার জেলা প্রতিনিধি,নেত্রকোনা
জুলাই ১৮, ২০২৬
দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

"গাছ লাগান, পরিবেশ বাঁচান" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে নেত্রকোনা জেলার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দুর্গাপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ঐতিহ্যবাহী শ্রী শ্রী দশভূজা বাড়ি মন্দির প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট মানেশ সাহা, সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু এছাড়া অন্যদের মাঝে পৌর শাখার সহ-সভাপতি উৎপল সাহা, সাধারণ সম্পাদক অসীম সাহা, মন্দির কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, সাংবাদিক ধনেশ পত্রনবীশ, বিলু হাজং, উজ্জ্বল দে, স্বাধীন সাহা, মদন সাহা, সুখলাল সাহা সহ পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

যশোরে ২ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা যশোরে ২ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

উদ্বোধন শেষে   অ্যাডভোকেট মানেশ সাহা বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পর্যায়ক্রমে দুর্গাপুর উপজেলার প্রতিটি মন্দির প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হবে। বর্তমান সরকারের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা এ উদ্যোগ বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করে যাব।”

অনুষ্ঠান শেষে বিভিন্ন দেশীয় প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

Tags: দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সারা দেশ

যশোরে ২ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা যশোরে ২ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

যশোরের শার্শা উপজেলায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর এক ব্যক্তি নিজে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমি...

সেপ্টেম্বর ১, ২০২৬
দুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপি‘র প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনাসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (...

সেপ্টেম্বর ১, ২০২৬

0 মন্তব্য