সারা দেশ

দুলাভাইয়ের মরদেহ দেখতে এসে শ্যালিকার মৃত্যু

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
ফেব্রুয়ারি ১৭, ২০২৬
দুলাভাইয়ের মরদেহ দেখতে এসে শ্যালিকার মৃত্যু
দুলাভাইয়ের মরদেহ দেখতে এসে শ্যালিকার মৃত্যু টাঙ্গাইলের গোপালপুরে একই দিনে দুই আত্মীয়ের মৃত্যু এলাকায় শোকের ছায়া টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নবগ্রামে একই দিনে দুই আত্মীয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। দুলাভাইয়ের মরদেহ দেখতে এসে শ্যালিকা রহিমা (৬০) শোকে অসুস্থ হয়ে মারা গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নবগ্রাম উত্তরপাড়া জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ ইউসুফ আলীর পিতা আব্দুল্লাহ (১০০) সোমবার দুপুরে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী শেষবারের মতো মুখ দেখার জন্য বাড়িতে ভিড় করেন।সন্ধ্যার পর এশার নামাজ শেষে নবগ্রাম দাখিল মাদরাসা মাঠে মরহুম আব্দুল্লাহর জানাজা অনুষ্ঠিত হচ্ছিল। ঠিক সেই সময় হঠাৎ খবর আসে, মরদেহ দেখতে আসা তাঁর শ্যালিকা রহিমা বাড়িতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। উপস্থিত স্বজনরা দ্রুত তাঁকে প্রাথমিক সেবার চেষ্টা করলেও কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।খবরটি জানাজাস্থলে পৌঁছালে উপস্থিত মানুষজন হতবাক হয়ে পড়েন। পরে আব্দুল্লাহর জানাজা ও দাফন সম্পন্ন করে স্বজনরা দ্রুত রহিমার মরদেহের কাছে ছুটে যান। পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমা রহিমা একই গ্রামের পাংকী বাড়ির মৃত জোয়াহের আলীর স্ত্রী।একই দিনে ঘনিষ্ঠ দুই স্বজনের মৃত্যুতে পুরো নবগ্রাম এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্থানীয়রা জানান দীর্ঘদিনের পারিবারিক বন্ধন ও আত্মীয়তার কারণে ঘটনাটি গ্রামবাসীকে বিশেষভাবে মর্মাহত করেছে।

সারা দেশ

টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি

টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ সায়ফুজ্জামান...

আগস্ট ২১, ২০২৬
রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে ‘পিংক বাস’, উদ্বোধন কাল রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে ‘পিংক বাস’, উদ্বোধন কাল

রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ...

আগস্ট ১৭, ২০২৬

0 মন্তব্য