সারা দেশ

ধনবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকাসক্তকে কারাদণ্ড

রুবেল রানা
রুবেল রানা স্টাফ রিপোর্টার ( জামালপুর )
জুলাই ৭, ২০২৬
ধনবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকাসক্তকে কারাদণ্ড
ধনবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকাসক্তকে কারাদণ্ড
ধনবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকাসক্তকে টাঙ্গাইলের ধউপজেলায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকাসক্তকে ভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত ৩ জুন ২০২৬ বিকেল আনুমানিক ৩টায় উপজেলার বন্দটাকুরিয়া মেশিনপাড়া এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে দণ্ডাদেশ দেওয়া হয়। আদালত একজনকে ২ মাস এবং অপরজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব দিল আফরোজ। অভিযান চলাকালে ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন প্রসিকিউশন দাখিল করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকের অপব্যবহার রোধ এবং সমাজে মাদকাসক্তির বিস্তার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসেবন, মাদক বহন ও মাদক ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান ও কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছেন।
Tags: ধনবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকাসক্তকে কারাদণ্ড মুক্তধ্বনি

সারা দেশ

টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি

টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ সায়ফুজ্জামান...

আগস্ট ২১, ২০২৬
রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে ‘পিংক বাস’, উদ্বোধন কাল রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে ‘পিংক বাস’, উদ্বোধন কাল

রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ...

আগস্ট ১৭, ২০২৬

0 মন্তব্য